টাইগার ব্যাটারদের পরীক্ষা নেবেন বোলার রোহিত!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পিএম

রোহিত শর্মা বিশ্বকাপে তাদের তিনটি অপরাজিত ম্যাচে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যাতে তার ক্রিকেট-পাগল জাতির ঘরের মাঠে শিরোপা জয়ের আশা বাড়িয়ে দেয়।

ভারতীয় অধিনায়ক এরি মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ড সেঞ্চুরিসহ ২১৭ রান সংগ্রহ করেছেন, এখন তার কাঁধে চাপের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

রোহিত সুপারস্টার বিরাট কোহলির স্থলাভিষিক্ত হয়ে, ২০২১ সাল থেকে সাদা বলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করার, টিম ইন্ডিয়াকে তৃতীয়বার বিশ্বকাপ এনে দেয়ার লক্ষ্য স্থির করেছেন।

অস্ট্রেলিয়ার গ্রেট রিকি পন্টিং তারকাসমৃদ্ধ ভারতীয় দলের দায়িত্ব সামাল দেয়ার জন্য রোহিতের প্রশংসা করে যাচ্ছেন, কারণ তিনি জানেন কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশার চাপ সামাল দেয়া যা তা কথা নয়।

মঙ্গলবার এক কলামে পন্টিং লিখেছেন, রোহিত সম্ভবত ভক্তদের কথা শোনেন এবং ভক্তদের সাথে একটু বেশি সম্পর্ক রাখেন। তার ব্যক্তিত্বের সাথে কেউ এটিকে কিছুটা কঠিন মনে করে থাকবে।

৩৬ বছরের রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচটি আইপিএল শিরোপাসহ অধিনায়ক হিসাবে ফ্র্যাঞ্চাইজি সাফল্য উপভোগ করেছেন এবং বিশ্বকাপের আগে গত মাসে ভারতকে এশিয়া কাপ শিরোপা উপহার দিয়েছেন।

‘হিটম্যান’ নামে পরিচিত রোহিত ভারতের হয়ে ওপেন করে থাকেন। চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হলেও আফগানিস্তানের বিপক্ষে ১৩১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন।

পরের ম্যাচেও রোহিত ব্যাট হাতে চিরশত্রু পাকিস্তানকে দারুণভাবে মোকাবেলা করেছেন এবং ৮৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলে দালকে দারুণ এক জয় এনে দিয়েছেন।

২০০৭ সালে অভিষেকের পর থেকে রোহিত ২৫৪ ম্যাচে ৩১ সেঞ্চুরিসহ ১০, ৩২৯ রান করেছেন। বলার অপেক্ষা রাখে না সামনের দিনগুলোতে এই পরিসংখ্যান আরও উন্নত হতে যাচ্ছে।

মারকুটে এই ওপেনারকে বাংলাদেশের বিপক্ষে অন্য ভূমিকাতেও দেখা যেতে পারে। কারণ, দলের নেটে তাকে দেখা গেছে বল হাতে। আর সেই ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতেই ভাইরাল।

ভারতের অধিনায়ক সত্যিই সাকিবদের বিরুদ্ধে বল করবেন কি-না, তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর