আন্তর্জাতিক নারী ক্রিকেটে নিষিদ্ধ তৃতীয় লিঙ্গের ক্রিকেটাররা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১১:৪৩ এএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত নতুন প্রবিধানের অধীনে পুরুষ হিসেবে বয়ঃসন্ধি পার হওয়া তৃতীয় লিঙ্গের নারীদের আন্তর্জাতিক নারী ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

গত সেপ্টেম্বরে প্রথম কোন তৃতীয় লিঙ্গের নারী হিসেবে অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছিলেন কানাডার ড্যানিয়েল ম্যাকগাহে। এরপর থেকে নারীদের বিভিন্ন প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের নারীদের অংশগ্রহণ নিয়ে বিতর্কের বিষয়টি সামনে আসে। 

বিভিন্ন খেলাধুলায় সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টার অংশ হিসেবে তৃতীয় লিঙ্গের নারীদের অংশগ্রহণ একটি সমস্যা হয়ে উঠেছে।

সাইক্লিং ও অ্যাথলেটিকসের আন্তর্জাতিক সংস্থাও ইতোমধ্যে তাদের প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। 

ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় বলা হয়, নতুন এই নীতি অবিলম্বে কার্যকর হবে। নারীদের খেলার নিরাপত্তা, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিই এর লক্ষ্য।

এতে বলা হয়, ‘বয়ঃসন্ধির মধ্য দিয়ে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে এবং তারা যেকোনো অস্ত্রোপচার বা লিঙ্গ প্রতিস্থাপন চিকিৎসা গ্রহণ করুক না কেন, এমন কেউ আন্তর্জাতিক মহিলা খেলায় অংশগ্রহণের জন্য যোগ্য হবে না। এই বিধিগুলো নয় মাস পর্যবেক্ষণ করা হবে এবং দুই বছর পর এটি নিয়ে পর্যালোচনা করা হবে।

শুধুমাত্র আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে এটি কার্যকর হবে। আর ঘরোয়া টুর্নামেন্টে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে সদস্য বোর্ডগুলো।

 

একাত্তর/জো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি’র সাথে পরামর্শ করবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে, চলতি বছরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত...
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
রাজনৈতিক কারণে ভারত ও শ্রীলঙ্কায় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। মেগা ইভেন্টে অনুপস্থিত থাকায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানো নিয়ে বড়...
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা- আইসিসি।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর