টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্বকাপের। আসরের উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা।

শুক্রবার এক বিবৃতিতে বিশ্বকাপের দিনক্ষণ জানায় আইসিসি। 

বিশ্বকাপে মোট চারটি গ্রুপ করা হয়েছে। তার মধ্যে ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ হলো- শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্সড ও নেপাল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। প্রথম রাউন্ডে চার গ্রুপে খেলবে দলগুলো। প্রতি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সুপার এইটে। সেখানে খেলা হবে দুই গ্রুপে। এই দুই গ্রুপের লড়াই থেকে সেরা চার দল যাবে সেমিতে। ২৬ ও ২৭ জুন হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২৯ জুন। সেমিফাইনাল ও ফাইনাল হবে ওয়েস্টি ইন্ডিজের মাটিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ

‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

‘সি’ গ্রুপ: নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি।

‘ডি’ গ্রুপ: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল

বাংলাদেশের ম্যাচ

৭ জুন : বাংলাদেশ-শ্রীলঙ্কা (যুক্তরাষ্ট্রের ডালাস)

১০ জুন : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (নিউ ইয়র্ক)

১৩ জুন : বাংলাদেশ-নেদারল্যান্ডস (ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট)

১৬ জুন : বাংলাদেশ-নেপাল (ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট)

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর