অনুশীলনে ফিরেছেন বরিশালের অধিনায়ক তামিম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম

বিপিএলকে সামনে রেখে জোর অনুশীলনে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবার নজর ছিল পূর্বাচলে ফরচুন বরিশালের প্র্যাকটিস সেশনে। তিন মাস পর ম্যাচ সিচুয়েশনে ব্যাট করেছেন তামিম ইকবাল। তিনি বেশ ভালো অবস্থায় আছেন বলছেন দলের কোচ মিজানুর রহমান বাবুল।

ফরচুন বরিশালের রণ কৌশল সাজিয়ে তামিম ইকবাল বিপিএল শুরুর আগেই দলকে এক সুতোয় গেঁথে নিতে চান। সরেজমিনে দেখা যায়, পাখির চোখ পরখ করেছেন মাঠে। মাহমুদউল্লাহ রিয়াদ তখন ব্যাটিংয়ে।

দীর্ঘদিন পর ম্যাচ সিচুয়েশনে ব্যাটিং। তামিম ইকবালের পাওয়ার হিটিং। কাঁধে কাপ্তানির ভার। তামিম ফরচুন বরিশালকে সব বাধা করাতে চান পার। ভালো করেই জানেন ট্রফিতে হাত রাখতে প্রয়োজন তার ব্যাটের ধার।

একে একে ব্যাটিং মুশফিকুর রহিম, সৌম্য সরকার। স্বপ্ন পূরণে তারকাদের সেরা পারফরম্যান্সটাই দরকার।

পূর্বাচল থেকে মিরপুর। দুর্দান্ত ঢাকার অনুশীলন চলেছে ভরপুর। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকিয়ে বিপিএলে শরীফুলের নতুন কিছুর আশা। এই মুহূর্তে শরীফুল দেশের অন্যতম সেরা পেসার।

তাসকিন আহমেদ অন্যতম প্রধান ভরসা ঢাকার। এই দুইজন ছাড়া ভালো অস্ত্র নেই ফ্র্যাঞ্চাইজিটির ভান্ডারে। শরীফুলের চোখ আপাতত প্লে অফে।

শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা। জয় দিয়ে আসরটা শুরু করতে চায় তারা।

ফরচুন বরিশালে তামিম ইকবাল ছাড়াও আছেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শোয়েব মালিক, দীনেশ চান্দিমাল, ডেভিড মিলার, ফখর জামান, মেহেদি হাসান মিরাজ, ইবরাহিম জাদরান, পল স্টার্লিং, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, সৈয়দ খালেদ আহমেদ, রকিবুল হাসান, মেহেদি হাসান রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, নুয়ান থুসারা, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান ও আকিফ জাভেদ।

 

একাত্তর/আরএ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর