সিলেটে গিয়েও ডুবলো বরিশাল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ পিএম

সিলেটে গিয়েও ডুবলো বরিশাল! আভিশকা ফার্নান্দো আর কার্টিস ক্যাম্ফারের ক্রিকেট নৈপুণ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১০ রানে হেরেছে তামিম ইকবালের দল।

শনিবার টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ পায় বন্দর নগরীর দলটি। জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৮৩ রান তোলে বরিশাল।

টানা দুই হারে এখন ব্যাকফুটে ফরচুন বরিশাল। সিলেটে কাপ্তান তামিম ইকবাল ভাগ্যের চাকা ঘুরাতে চান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস ভাগ্য সাউদার্ন আর্মির পক্ষে। আগে ফিল্ডিং করাকেই ওরা সমীচীন মনে করে।

শুরুতেই চট্টগ্রাম ডেরায় তাইজুলের আঘাত। তানজিদ তামিমকে তিনি ১২ রানে ফেরান। পরের শিকারটাও আসে তাইজুলের হাতে। এবার ইমরানুজ্জামানকে তিনি ফেরালেন ৪ রানে।

শুরুর ধাক্কা সামলে নেন শাহাদত হোসেন দীপু-আভিশকা ফার্নান্দো। ৩১ রানে দীপুর পথচলা থামলো। দীপু চলে গেলেও বাইশ গজে ফার্নান্দো ছিলেন অনন্য। ৪০ বলে এ লঙ্কান ব্যাটার ফিফটি তুলে নিলো।

দলকে বড় সংগ্রহের পথ দেখাতে থাকেন নাজিবুল্লাহ জাদরান। তবে ১৮ বেশি করতে পারেননি আফগান ব্যাটার।

বরিশাল ডেরায় শেষ ১১ বলে টর্নেডোর আঘাত হানেন আভিশকা ফার্নান্দো-কার্টিস ক্যাম্ফার। ৪ উইকেটে ওদের সংগ্রহ ১৯৩ রান দাঁড়ালো।

বড় লক্ষ্যে তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বরিশাল। তামিম-শেহজাদের দুর্দান্ত ব্যাটিংয়ে এলোমেলো চট্টগ্রামের বোলাররা।

তবে, তামিম-শেহজাদের ৫৫ রানের জুটি ভাঙ্গেন বিলাল খান। শেহজাদকে তিনি ৩৯ রানে ফেরান। বিশাল টার্গেটে তামিম খেলছিলেন দেখেশুনে। তবে ৩৩ রান করতেই তিনি ভুল করলেন কার্টিস ক্যাম্ফারের বলে।

একই ওভারে ফিরলেন সৌম্য সরকার। ম্যাচে চট্টলাদের দাপট।

স্কোরবোর্ডে ৫ রান যোগ হতে বরিশালে আবারো ক্যাম্ফারের আঘাত। এবার সাজঘরে মাহমুদউল্লাহ রিয়াদ।

এলোমেলো ব্যাটিংয়ে ভেঙে পড়ে বরিশাল। ক্যাম্ফারের ধাক্কায় ১০ রানে নেই চার ব্যাটার।

এরপর মুশফিক আর মিরাজের শুধুই চেষ্টা। তবে তাতে রান যোগ হলেও হার এড়াতে পারেনি সাউদার্ন আর্মিরা। সিলেট পর্বে চট্টগ্রামের উড়ন্ত সূচনা। টানা তিন হারে বিপর্যস্ত তামিম-রিয়াদরা।

 

একাত্তর/আরএ
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপকদের তালিকা থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বিসিবি সরিয়ে দিয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর