বরিশালের কাছে হেরে সিলেটের বিদায়

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে শিরোপা রেস থেকে ছিটকে গেল মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে বরিশালের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্স।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে তামিমের বরিশাল।

তামিম-শেহজাদের জুটিতে শুরুটাও ভালো করে দলটা। ওপেনিং জুটির বিদায়ের পর খেলার হাল ধরেন কাইল মায়ার্স আর মুশফিকুর রহিম। এই জুটির তাণ্ডবে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৩ রান তোলে বরিশাল।

জবাবে ব্যাট করতে নেমে যেন উইকেট বিলিয়ে আসার মিছিলে যোগ দেয় সিলেট।

একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১০০ রানেই সাজঘরের ফেরে ছয় ব্যাটার। ব্যাটিংয়ের মতো বল হাতেও এদিন জাদু দেখিয়েছেন কাইল মায়ার্স। চার ওভার বল করে পেয়েছেন ৩ উইকেট, আছে একটা মেইডেন ও। শেষ পর্যন্ত ১৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে।

 

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর