জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:০৩ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটেছে তানজীদ হাসান তামিমের। ১৮ মাস পর দলে ফেরা সাইফউদ্দিন একাদশে সুযোগ পেয়েছেন। বাংলাদেশ একাদশ সাজিয়েছে সাইফউদ্দিনসহ তিন পেসার আর দুই স্পিনার নিয়ে।

এক সময় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হারহামেশা খেললেও এখন খুব দুই দলের খুব একটা দেখা হয় না। টি-টোয়েন্টিতে সবশেষ মুখোমুখি হয়েছিলো ২০২২ সালে ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে। চরম নাটকীয় সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩ রানে। এবার আরেকটি বিশ্বকাপ যখন হাতছানি দিচ্ছে তখন লড়বে দুই দল।

এখন পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশই। ২০ ম্যাচের ১৩টিতেই জয় বাংলাদেশের, ৭ ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুই দল। যেখানে তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ের জয় একটিতে, বাকি তিনটি শেষ হয়েছে সমতায়।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একদাশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মান্দান্ডে (উইকেটরক্ষক), লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারভা।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর