আরও ভয়ঙ্কর ও নিপুণ হয়ে উঠছেন মোস্তাফিজ

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম

টানা ভালো খেলছেন মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক ক্রিকেটে যেনো ফিরেছেন নয়া রূপে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছয় উইকেট পাওয়ার পর, শনিবার লঙ্কানদের বিপক্ষে তিনটা। ডালাসে দুর্দান্ত ভ্যারিয়েশন দেখিয়ে সবার বাহবা কুড়াচ্ছেন বাংলার কাটার মাস্টার।

মোস্তাফিজের মাথার চাল, নিশাঙ্কা বেহাল; ইদানীং হাতের কাজের সঙ্গে মাথার খেলাটাও কি দারুণ খেলছেন দ্য ফিজ। আটাশ বলে সাতচল্লিশ, টাইগারদের জন্য গলার কাটা হয়ে ওঠা লঙ্কান ওপেনারকে কাটার দিয়েই তুললেন ম্যাজিক মোস্তা।

বলের গতি একশো ষোলোর পর একশো বাইশ, পরপর দুইটা স্লোয়ারের পরের ডেলিভারিটা ঘণ্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটারের ব্যাটারকে কনফিউসড করে চার নম্বর বলটায় গতি কমিয়েছেন বেশ, ব্যস নিশাঙ্কা খানিক আগে ব্যাট চালিয়েই মিসটাইমিংয়ে ধরা খেয়েছেন। মোস্তা যেন বলতে চাইলেন, একটু চালাক না হলে টেকা খুব কঠিন!

অনেকেই বলছে, আইপিএলে ধোনির সঙ্গে খেলে আর ডিজে ব্রাভোর তালিম পেয়ে গেইম অ্যাওয়ারনেস বেড়েছে, নতুন নতুন ট্যাকটিসও রপ্ত করেছেন মোস্তাফিজ। এই যেমন ধনঞ্জয়ার কাছে চার খেয়েই, চট করে রাউন্ড দ্য উইকেট চলে যান, ভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট করে ব্যাটারকে ধাঁধায় ফেলেন। মোস্তার স্লোয়ার, অফকাটার বুঝেই উঠতে পারছিলেন না লঙ্কান সিংহরা।

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ ডালাসের পিচে গতির ঝড়ও তুলেছেন, ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটারের আশপাশে বেশকটা ডেলিভারি, ১৪৪ কিমি সর্বোচ্চ... মোদ্দা কথা, আত্মবিশ্বাসের সঙ্গে সামর্থ্যের পুরোটা দিতে পেরেছেন বাহাতি পেসার।

টাইগারদের পরের ম্যাচ নিউইয়র্কে, এরপর বাকি সব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আমেরিকা আর ওয়েষ্ট ইন্ডিজের উইকেটের চরিত্র মোস্তাফিজের বোলিংয়ের জন্য পোয়াবারো। পিচে বল গ্রিপ করলে আর একটু স্লো সাইডে থাকলেই প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস উঠিয়ে ফেলবেন বাংলার ফিজ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ছয় উইকেট। বিশ্বকাপের শুরুর ম্যাচে দশ ডট দিয়ে সতেরো রানে তিন উইকেট, অসম্ভব সুন্দর এমন বোলিংই আসছে দিনগুলোতে সবার প্রত্যাশা।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর