অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে নামছে পাকিস্তান

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৫:৩৩ পিএম

কোনো অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে ক্লাসিক ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। তবে নিউইয়র্কের আবহাওয়ায় দুর্যোগের ঘনঘটা। ম্যাচ চলাকালীন বৃষ্টি দিতে পারে হানা। তাতে সুপার এইটে যাওয়ার পথ আরও কঠিন হবে বাবর আজমদের।

এদিকে ২৫ ডলারের বিনিময়ে দর্শকরা যে কোনো পাকিস্তানী ক্রিকেটারের সঙ্গে দেখা করতে পারবে। নানা সমালোচনার পরও সেটা বাতিল হয়নি। পাকিস্তানীরা ধরেই নিয়েছিলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিতবে। তারপর রাতে ডিনারে টাকা কামাবে! বিধি বাম! ম্যাচ হারের সঙ্গে সেই আয়ের পথও বন্ধ হলো বাবর আজমদের। নাকি লজ্জায় মানুষকে মুখ দেখাতে পারছেন না পাকিস্তানী ক্রিকেটাররা?

অমন হারের পর কোনো প্রকার অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। সঙ্গে কাঁধে নিয়ে নামছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কা! বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলের পয়েন্ট ভাগাভাগি করবে। তাতে আরও কঠিন হবে সুপার এইটে যাবার পথ।

ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট বিশ্বের বহুল প্রতীক্ষিত শো। যার জন্য তীর্থের কাকের মত অপেক্ষা করে কোটি ক্রিকেট ভক্ত। ভালোবাসার দামও কিন্তু কম নয়! টিকিটের দাম বাংলাদেশী টাকায় সর্বোচ্চ ১২ লাখ টাকা! আশার বেলুনকে চুপসে দেয়া! সেই টাকায় জল ঠেলে দিতে পারে নিউইয়র্কের আবহাওয়া!

৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হবে ক্লাসিক ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সুপার সানডেতে দিনভর নিউইয়র্কে বৃষ্টির হতে পারে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হবে ম্যাচ। এর আধা ঘণ্টা পর সকাল ১১টা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫১ শতাংশ।

বিকেল ৪টা পর্যন্ত যা ৪৫ থেকে ৫০ শতাংশে নেমে আসতে পারে। একটানা বৃষ্টি হলে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাবে। আর এক ঘণ্টার বেশি বৃষ্টি হলে কাটা হবে ওভার। পরিস্থিতি যত জটিল হবে, ততই বাড়বে পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা।

ইন্ডিয়া প্রস্তুত ফিট রোহিতকে নিয়ে মাঠে নামতে। গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হারেটার ক্ষত এখনো দগদগে। লড়াইটা হবে পাকিস্তানের বোলারদের সঙ্গে ভারতের বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইন আপের। মার্কিন মুল্লুকে গ্রিন-ব্লুর লড়াই দেখতে আপনি রেডি তো?

একাত্তর/আরএ
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর