শান্ত-লিটনকে নিয়ে মহা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট!

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৪:৩৩ পিএম

উইকেট না হারিয়ে পাওয়ারপ্লে কাটানো স্বপ্নেও হয়তো দেখে না টিম বাংলাদেশ। প্রতি ম্যাচেই শুরুর ছয় ওভারেই হারাচ্ছে একাধিক উইকেট। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাসের ফর্ম আর আউটের ধরণ মহা দুশ্চিন্তায় ফেলছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। এই দু’জনকে একাদশের বাইরে রাখার সুযোগ আছে কি?

শান্ত যে ক্যাপ্টেন কোটায় খেলছেন, সে কারণে সাত খুন মাফ? ব্যাটিংটা ঠিকঠাক না পারলেও, ভবিষ্যতে ভালো ফিল্ডিং কোচ হতে পারবেন নাজমুল হোসেন শান্ত। কি দারুণ ত্বরীকায় স্লিপ ক্যাচিং প্র্যাকটিস করালেন। ম্যাচের দ্বিতীয় ওভারে, নিজের তৃতীয় বলেই ওমন শটে আউট, মানা যায়?

ক্যাপ্টেনকে হতে হয় দলের সেরা পারফর্মার। অথচ, ভিন্ন পথেই বাংলাদেশ অধিনায়ক। একের পর এক বাজে ইনিংস, শান্তর নিজের পায়ের নিচের মাটিই হয়ে গেছে নরম, সেক্ষেত্রে টিম মিটিংয়ে কথা বলার কিংবা অন্যদেরকে সেরাটা দেয়ার বার্তা কি দিতে পারেন নাজমুল শান্ত?

নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা গ্রুপের তিন ম্যাচেই তার স্ট্রাইকরেট অবাক করা, কোনো ম্যাচে দ্রুত আউট হচ্ছেন, আবার কোনোদিন ক্রিজে টিকে গেলেও বল খাচ্ছেন। এমন ইন্টেন্ট আর স্ট্রাইকরেটের কারণে এই ফরম্যাটের স্কোয়াডেই তো জায়গা পাওয়ার কথা না। অথচ সেই তিনিই লিড করছেন বাংলাদেশ দলটা।

শুধু বিশ্বকাপ না, সবশেষ দশ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নেই ফিফটি, দেশে কি বিদেশে প্রতি ইনিংসেই নড়বড়ে ছিলো তার উইলোবাজি। এমনকি গেলো বিপিএলেও কোনো ফিফটি আর কোনো ছয় ছিলো বাংলাদেশ অধিনায়কের ব্যাটে।

ওয়ানডাউন, টু ডাউন ঘুরে, ওপেনিংয়ে এসেও ফ্লপ নাজমুল শান্ত। একই দশা লিটন কুমার দাসেরও। ওপেনিং পজিশন হারিয়েছেন, নতুন জায়গাতেও বড্ড অধারাবাহিক।

গেলো ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে তেরো বলে নয়, বৃহস্পতিবার সেইন্ট ভিনসেন্টে দুই বলেই থেমেছে লিটনের ইনিংস। চোখ কপালে ওঠা তথ্য হলো, ২৯ মার্চ দুই হাজার তেইশে সবশেষ ফিফটির দেখা পেয়েছিলেন।

আত্মবিশ্বাসহীন, একের পর এক সুযোগ পেয়েও কালেভদ্রেই দলের জয়ে অবদান রাখতে পারছেন। তবুও লিটন শান্তরাই দলের অন্যতম সেরা তারকা, দেশে বিদেশে প্রতি সফরেই খেলছেন, আর সমালোচনায় পড়ছেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে টাইগারদের পাইপলাইন নিয়ে।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর