ব্যাটিং নিয়ে হতাশ বিরাট কোহলি!

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:২৬ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে নিজের ফর্ম নিয়ে যার পর নাই বিরক্ত ভারতের সবচেয়ে বড় ব্যাটিং তারকা বিরাট কোহলি। দলের ব্যাটিং অনুশীলনে তাই অন্য সবার চেয়ে বেশি ব্যস্ত ছিলেন তিনি। নেটে অনেকেক্ষণ ব্যাটিংও করেছেন কোহলি।

স্পিনার কুলদীপ যাদব আর খলিল আহমদকে নিয়ে এক ঘন্টারও বেশি সময় নেটে কাটানোর পরও ব্যাটিং নিয়ে হতাশাই প্রকাশ করেছেন বিরাট কোহলি। কুলদীপ যাদবের বেশ কিছু বলে বড় হিট করতে পারলেও খলিলের বলগুলো মোকাবেলায় বারবার বর্থ্য হওয়া প্রকাশ্যেই হতাশা জানিয়েছেন কোহলি।

তারপরও আশা করা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে রাতে ফেরার চেষ্টা করবেন ভারতের নাম্বার ওয়ান। তবে ক্যারিবিয় দ্বীপের স্পিন সহায়ক উইকেট তার ব্যাটিংয়ে ফেরা কঠিন করে দিতে পারে। তবে কোহলির ব্যাটিং থেকে ভারত বেশি ব্যস্ত সুপার এইটের কৌশ চূড়ান্ত করতে। একাদশে একটি পরিবর্তনও আসতে পারে।

ক্যারিবিয়ানের স্পিন ফ্রেন্ডলি উইকেটে ভারতের একাদশে ফিরছেন কুলদীপ যাদব। সব ফরম্যাট জুড়েই এই স্পিনার এখন ভারত সেরা। গ্রুপ পর্বে ভারতের একাদশ সাজানো হয়েছিলো ব্যাটিংকে প্রাধান্য দিয়ে। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচর একাদশে পেসের পাশাপাশি ম্পিনও রাখতে চাইছেন ইন্ডিয়ার নির্বাচকরা।

অধিনায়ক রোহিত শর্মা ইতিমধ্যেই একাদশে ভারসাম্য আনতে চার অলরাউন্ডারকে (দুই পেস ও দুই স্পিন) ব্যবহারের ওপর জোর দিয়েছেন। ফলে কুলদীপের একাদশকে নেয়ার একটাই উপায়, সেটি হলো তৃতীয় পেসারকে বাদ দেয়া। আর সম্ভবত সেটিই করতে যাচ্ছে টিম ইন্ডিয়া।

প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অনুশীলন কৌশল দেখেও মনে হয়েছে, কুলদীপকে একাদশে ফেরাতে উদগ্রীব হয়ে আছেন। মঙ্গলবার দলের অনুশীলনে স্পিন নিয়ে লম্বা সময় কাজ করেছেন তিনি। রোহিত শর্মা ও বিরাট কোহলির বিরুদ্ধেও কব্জি ঘুরিয়েছেন কুলদীপ। দুই ব্যাটসম্যানকেই বোল্ডও করেছেন তিনি।

তবে, নেটের বোলিংয়ের মতো ম্যাচের উইকেট থেকেও সমান সুবিধা কুলদীপ পাবেন কিনা, সেটা নির্ভর করছে ম্যাচের দিন পিচ কেমন আচরণ করতে তার উপর। কারণ, খেলার দিন পিচ আচরণ সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারে না। একই পিচ ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১ রানের পাহাড় গড়েছিলো অস্ট্রেলিয়া।

 

এআরএস
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর