সেমির পরীক্ষায় অস্ট্রেলিয়া-ভারত

আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:২০ এএম

চলতি বিশ্বকাপে নিজেদের সব ম্যাচে জয় পেয়েছে ভারত। অন্যদিকে আফগানিস্তানের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচের দেখা মিলছে সুপার এইটে।

সোমবার বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করার ক্ষেত্রে দু’দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

আপাতত দুই ম্যাচে দুই জয়ে সবচেয়ে নিরাপদ অবস্থানে আছে ভারত। তাদের নেট রান রেটও বেশ ভালো; ২.৪২৫! একটি করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। জটিল সমীকরণ মিলে গেলে প্রথম দুই ম্যাচ হারা বাংলাদেশও উঠে যেতে পারে সেরা চারে।

মঙ্গলবার ভোরে লড়বে আফগানিস্তান ও বাংলাদেশ। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর পরিষ্কার হয়ে যাবে অনেক কিছু। বলা যায়, ওই ম্যাচে জয়ের ওপরই নির্ভর করছে অস্ট্রেলিয়ার ভাগ্য। হেরে গেলেও সুযোগ থাকবে, তবে সেটি ঝুলে থাকবে চিকন সুতোয়।

তাই সেই পথে না হেঁটে সরাসরি ম্যাচ জিতেই এগিয়ে যেতে চান মার্শ। আফগানিস্তানের কাছে হারের পর সংবাদ সম্মেলনে তিনি বললেন, চাপের মুখে বড় ম্যাচে ভালো খেলার মানসিকতা নিয়ে প্রস্তুত আছে তার দল।

আফগানিস্তানের কাছে হারের আগে টানা ৮ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। নিজেদের জয়রথ থেমে যাওয়ার পর এবার ভারতের অপ্রতিরোধ্য যাত্রা থামানোর চ্যালেঞ্জ নিতে হবে ২০২১ সালের চ্যাম্পিয়নদের। সবশেষ ৯ ম্যাচ ধরে অপরাজিত রোহিত শার্মার দল।

একাত্তর/আরএ
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর