টাইগারদের সেমিতে খেলার সুযোগ আছে, তবে...

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৮:১৭ পিএম

সাকিবের সঙ্গে একমত হলেন তামিম ইকবাল খানও। ভারতের বিপক্ষে টস জিতে নিতে হতো ব্যাটিং! আফগানিস্তান যেন বাংলাদেশকে শেখালো টি-টোয়েন্টি ব্রান্ডিংয়ের ব্যাটিং। তবে এখনো খোলা আছে টাইগারদের সেমিফাইনালে যাবার পথ। যদিও সেটার জন্য হতে হবে অবিশ্বাস্য কিছু! 

২০২৩ সালে ওয়াংখেড়েতে ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংসের কথা মনে আছে! অতিমানবীয় এক ইনিংসে চাপা পড়েছিলো আফগানদের কান্না। ২০২৪ বিশ্বকাপে সেই প্রতিশোধ নিলো যুদ্ধবিধ্বস্ত দেশটি! মাইটি অস্ট্রেলিয়াকে সুপার এইটে হারিয়ে বাংলাদেশকে শেখালো টি-টোয়েন্টি কীভাবে খেলতে হয়!

ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাট প্রায় দুই দশক খেললেও টাইগাররা যেন এখনো দুধের শিশু! টসে জিতে কী করতে হবে সেটাই বুঝতে পারে না! নতুবা ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপকে কীভাবে আগে ব্যাট করতে পাঠায়! বড় রান তাড়া করার মত ব্যাটার বাংলায় আছে কি? 

ম্যাচ শেষে সংবাদ সম্মলনেও তাই টস জিতে ব্যাটিং নেয়ার পক্ষে ছিলেন সাকিব। তিনি বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই দলগুলো টসে জিতে পরে ব্যাটিং করেছে। ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। 

সাকিব আরও যোগ করেন, এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদের মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। তাই টস জিতে বোলিং নিয়েছে। 

সাকিবের সঙ্গে একমত হয়েছে এক সময়ের বন্ধু তামিম। ম্যাচের পর ক্রিকইনফোর এক শো তে বলেন, টস জিতে বোলিং নেয়াটাই শুরুতেই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। যেখান থেকে আর ওঠার উপায় পায়নি বাংলাদেশ। সুপার এইটের প্রথম দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায়ের পথে!

তবে, এখনো বাংলাদেশের সুযোগ আছে সেমিতে খেলার। সেজন্য করতে হবে অবিশ্বাস্য কিছু! সঙ্গে থাকতে হবে যদি কিন্তু আর অনেক সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে। সঙ্গে ভারতের কাছে বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার হারতে হবে। 

তাহলেই কেবল রান রেটে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকবে বাংলা। তবে এসব আকাশকুসুম সমীকরণে সাক্সেস আসবে না! সাক্সেস আসবে কেবল হাড়ভাঙা খাটুনি, ডিটারমিনেশন আর ডেডিকেশনে! এই জিনিস টাইগাররা বুঝবে আর কত শিক্ষা সফর শেষ হলে!

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা।
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর