উইন্ডিজের বিশ্বকাপ শেষ, সেমিতে প্রোটিয়ারা

আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:৪১ এএম

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে এই হারে শেষ হলো ক্যারিবিয়ানদের বিশ্বকাপ যাত্রা।

সোমবার অ্যান্টিগোয়ায় স্যার ভিভ রিচার্ডস স্টোডিয়ামে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া কাপ্তান এডেন মাক্রাম। 

শুরুতেই ক্যারিবিয়ানদের কোণঠাসা করে ফেলে প্রোটিয়ার বোলাররা। ইনিংসের তৃতীয় বলে সাই হোপকে (০) ফেরান জনসেন। এর পরের ওভারের সবচেয়ে বড় ক্ষতি হয় আন্দ্রে রাসেলদের। ফর্মের তুঙ্গে থাকা নিকোলাস পুরানকে (১) সাজঘরের পথ দেখান মাক্রাম। এখান থেকে যে চাপ সৃষ্টি হয় তা আর উতরে ওঠা হয়নি ক্যারিবিয়ানদের। 

তবে ওপেনার মায়ার্স (৩৫) ও মিডলে রোসটন চেসের হাফ সেঞ্চুরিতে (৫২) কুড়ি ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৩৫ পুঁজি দাঁড়ায় তাদের। তবে শেষের দিকে রাসেল ও জোসেপের অল্প সময়ের ঝড় না উঠলে স্কোর হয়তো শতকের আশপাশেই থাকতো।

ক্যারিবিয় ব্যাটারদের ছয় জনই এদিন দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন নাই। তার মধ্যে দুই জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে, অন্য দুই জনের সংগ্রহ মাত্র এক রান করে। 

উইন্ডিজের ব্যাটারদের এদিন একাই কাঁপিয়ে দিয়েছেন লেফট হ্যান্ড চায়নাম্যান শামসি। তিন উইকেট নিয়েছেন তিনি। এছাড়া জনসেন, মাক্রাম, মহারাজা পেয়েছেন একটি করে উইকেট।

এদিকে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেই শুরু হয় নাটকীয়তার। দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনাররা। তারপর বৃষ্টি এসে এক ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ করে দেয়।

পরে খেলাটি ১৭ ওভারে নামিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয় ১২৩। শুরু চাপ খানিকটা কাটিয়ে ওঠেন মাক্রাম, স্টাবস, ক্লাসেন। কিন্তু ডেভিড মিলারের দ্রুত আউটে শুরু হয় আবারও নাটকীয়তা। শেষ ছয় বলে যখন পাঁচ রান দরকার তখন ওবেদ ম্যাককয়ের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে সব নাটকীয়তার ইতি টানেন জনসেন। তার ১৪ বলে ২১ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় পর্বে নিয়ে যায়। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই তারা পা রাখলো সেমিফাইনালে।

ম্যাচ সেরা হয়েছেন শামসি।

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা।
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
সাকিবের সঙ্গে একমত হলেন তামিম ইকবাল খানও। ভারতের বিপক্ষে টস জিতে নিতে হতো ব্যাটিং! আফগানিস্তান যেন বাংলাদেশকে শেখালো টি-টোয়েন্টি ব্রান্ডিংয়ের ব্যাটিং। তবে এখনো খোলা আছে টাইগারদের সেমিফাইনালে যাবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর