টি-টোয়েন্টির সেমিফাইনালে কে কার মুখোমুখি?

আপডেট : ২৭ জুন ২০২৪, ১২:০৯ এএম

বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে দুই হেভিওয়েট ভারত-ইংল্যান্ড ম্যাচ। 

বাইশ গজে বুক চিতিয়ে লড়াই, দ্যুতি ছড়িয়ে, আনন্দ দিয়ে, নানান দেশের ক্রিকেট ভক্তদের সব ভালোবাসাই যেন কেড়ে নিচ্ছে আফগান ক্রিকেটাররা। রাঘব বোয়ালদের ঘায়েল করে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে তারা।  

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে আফগানদের প্রতিপক্ষ টুর্নামেন্টে আনবিটেন সাউথ আফ্রিকা। কিন্তু সেমির ম্যাচ বোলেই আফগানরা ফেভারিট, কারণ নকআউট স্টেজে বারবার খেই হারিয়ে চোকার্সের ট্যাগ লেগেছে প্রোটিয়াদের গায়ে।

পেস বোলিংয়ে দুই দলই যেন সমানে সমান। একদিকে ফারুকী নাভিন গুলবাদিন, অন্যদিকে রাবাদা, নর্কিয়া, ইয়ানসেন। স্পিন ইউনিটের লড়াইটাও হবে জম্পেশ। রাশিদ, নূর, নবীর বিপরীতে মাহারাজ আর শামসি। ত্রিনিদাদের পিচে ব্যাটারদের জন্য দুর্বিষহ একটা ম্যাচ হতে যাচ্ছে। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি সাতান্ন উইকেট তুলেছে আফগানিস্তান বোলিং ইউনিট। 

সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপে সেভাবে টাচে নেই নামকরা ক্রিকেটাররা। অন্যদিকে আফগান ওপেনাররা জুটি বেঁধে ছুটছেন প্রতি ম্যাচে। চলতি আসরের সেরা ওপেনিং জুটি গুরবাজ আর ইব্রাহিম জাদরান। ছয় ইনিংসে এই জুটির রান ৭৩ গড়ে ৪৪২। যা সত্যি অবিশ্বাস্য। 

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আর ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটে হারাতে পারেনি আফগানিস্তান। 

সকালেই মিলে যাবে প্রথম ফাইনালিস্ট। রাতে আরেক স্পটের জন্য লড়বে ভারত আর ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার শরীর জুড়ে জেদ, বছর দুয়েক আগের সেমিফাইনালের প্রতিশোধ নিতে মরিয়া। অ্যাডিলেডের সেই রাতে দশ উইকেটে হার, ভারতীয়দের সে কি ধোলাইটা দিয়েছিল বাটলার আর হেলস।

এবার বাটলারের সঙ্গে অ্যাগ্রেসিভ সল্ট। ভারত ইংল্যান্ড দুই দলের ব্যাটিং ইউনিটই শক্ত পোক্ত আক্রমণাত্মক। তবে টিম ইন্ডিয়া সবচেয়ে দুশ্চিন্তায় বড় তারকা কোহলির অফফর্ম। এই বিশ্বকাপে ছয় ইনিংস ব্যাটিং করে কেবল ৬৪ রান, তবুও কি কোহলির উপরই ভরসা রাখছেন রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মা? 

বোলিং লাইনআপে বুমরাহ আর কুলদ্বীপ ভারতের জন্য এক্স ফ্যাক্টর। ইংলিশদের আর্চার আর আদিল রাশিদও কম ভয়ঙ্কর নয়! বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়নদের লড়াই, জমজমাট নেইল বাইটিং ম্যাচের আভাস। 

আরবিএস
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত।
টি২০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। রোববার ভারতের আহমেদাবাদে টস জিতে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সূর্যকুমাররা তুলেছে ২৫৩ রান।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর