১০ বছর পর টি-টোয়েন্টির ফাইনালে ভারত

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:২৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ ২০১৪ সালে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। তারপর আর ফাইনালের দেখা পায়নি টিম ইন্ডিয়া। 

গত আসরে অ্যাডিলেডে সেমিফাইনালে ইংলিশদের কাছে ১০ উইকেটে হেরেছিল রোহিত বাহিনী। কিন্তু এবার কুড়ি ওভারের বিশ্বকাপের আরেকটি ফাইনালে জায়গা করে নিলো ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৬৮ রানে হারিয়ে রোহিত বাহিনী একদিকে প্রতিশোধ নিলো, অন্যদিকে কাটালো ফাইনাল খরা।

বৃহস্পতিবার গায়ানায় ইংলিশ কাপ্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান। বার বার বৃষ্টি বাগড়া দেওয়া এই ম্যাচে সঙ্গত কারণ দেখিয়ে বল করার সিদ্ধান্ত নেন বাটলার। তবে ভিন্নমত ছিল রোহিতের। টস হেরে ব্যাটিং পেয়ে বললেন, টস জিতলেও ব্যাট করতেন।

পাওয়ার প্লের আগ পর্যন্ত আট রেটে রাত তুলতে থাকলেও বিরাট কোহলি ও রিশভ পন্থকে হারায় ভারত। তবে আগের ম্যাচের মতো এদিনও দুর্দান্ত ছিলেন ক্যাপ্টেন রোহিত। স্লো উইকেটে দুমধার পেটাতে থাকেন ইংলিশ বোলারদের। তার সঙ্গে যোগ দেন টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার সুরিয়াকুমার যাদব। শেষে হার্দিক ঝড়ে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় সাত উইকেটে ১৭১।

ভারতের হয়ে রোহিত শর্মা ৫৭, সুরিয়াকুমার ৪৭ এবং হার্দিক ২৩ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস জর্ডান তিনটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে ইংলিশরা। তাদের ইনিংসের ধস নামানো শুরু করেন আকসার প্যাটেল। এরপর যোগ দেন বুমরাহ। মূলত এদিন আকসার ও কুলদীপ যাবদের ঘূর্ণিতে কুপোকাত হয়ে যায় ইংলিশ ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হ্যারি ব্রুক (২৫)। আর দ্বিতীয় সর্বোচ্চ বাটলারের (২৩)।

অর্ধশত রানের আগেই ইংল্যান্ড পাঁচ উইকেট হারালে ভারতের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১০৩ রানে অলআউট হয় তারা।

আকসার প্যাটেল ও কুলদীপ তিনটি করে এবং বুমরাহ দুটি উইকেট নেন।

ম্যাচ সেরা হন আকসার প্যাটেল।

টস হেরে ব্যাটিংয়ে ভারত

ম্যাচ শুরুর আগেই বৃষ্টির হানা। তাই টস গড়াতে দেরি হয়েছে বেশ কিছুটা। পরে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ছিলো। তবে এর ঘণ্টা দুয়েক আগে থেকে কয়ে দফা বৃষ্টি হয়। তাতে আউটফিল্ডে প্রচুর পানি জমে, ফলে নির্ধারিত সময়ে টস হয়নি।

শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ১১ টা ২০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে টস হয়। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। এবার প্রলেপ দেয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মারা।

দুই দলই নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে। ফলে কেউই উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ইংল্যান্ড একাদশ: জশ বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, রিচি টপলে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব।

একাত্তর/আরএ/এসি
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর