দক্ষিণ আফ্রিকার দল ও সফরসূচি চূড়ান্ত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

ভারত সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার পর দেশে ফিরেই টাইগারদের স্বাগত জানাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। প্রায় ৯ বছর পর বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়ারা। এই সফরে তারা দুটো টেস্ট ম্যাচ খেলবে।

এরিমধ্যে চূড়ান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরসূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিরিজে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা। সবশেষ ২০১৫ সালে বাংলাাদেশ সফর করেছিলো দক্ষিণ আফ্রিকা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। স্পিন নির্ভর দল নিয়ে বাংলাদেশে লড়বে দক্ষিণ আফ্রিকা। এক বছর পর টেস্ট দলে ফিরেছেন স্পিনার সেনুরান মুথুস্যামি। কেশব মহারাজ ও ডেন পিয়েটের সঙ্গে তিন জনের স্পিন আক্রমণে যোগ দেবেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক যথারীতি টেম্বা বাভুমা।

টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনর‌্যাড বলেছেন, আমরা যে কন্ডিশনের প্রত্যাশা করছি, সেটা অনুযায়ী দল বাছাই করেছি। আমাদের দলে তিন জন ফ্রন্টলাইন স্পিনার। যখনই প্রয়োজন, তখনই হাল ধরার সামর্থ্য তাদের আছে। সেনুরানের মতো খেলোয়াড়ের ব্যাট-বল দুটোতেই ছাপ রাখার মতো সামর্থ্য আছে।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুস্যামি, ডেন প্যাটারসন, ডেন পিয়েট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরিয়েন্নে।

এআরএস
মাঠে নামার আগেই মাঠের বাইরের মস্ত বড় এক ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল। মেক্সিকোর বিরুদ্ধে আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ‘বাফানা বাফানা’ খ্যাত দলটির।...
দীর্ঘ ১৬ বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ‘বাফানা বাফানা’দের...
ইতিহাস গড়লো বাংলাদেশ! ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবারের মতো ‘হোয়াইটওয়াশ’ করার গৌরব অর্জন করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত এবং এক নতুন দিগন্তের সূচনা। পুরো...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৩৬ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক...
রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই সম্ভাবনার মধ্যেও বাতাসে...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর