টি-টোয়েন্টি থেকে মাহমুদুল্লাহর বিদায়ের গুঞ্জন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:১৫ পিএম

টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ছোট এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে মুখ খোলনি এই অলরাউন্ডার। 

তবে এ ব্যাপারে রিয়াদের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচের পরে কিংবা আগে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে। 

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় রিয়াদের। গত ১৭ বছরে ১৩৯টি ম্যাচ খেলে দুই হাজার ২৯৫ রান ও ৪০ উইকেট নেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেট তার গড় ২৩.৪৮।  ৪৩টি টি-টোয়েন্টি খেলা রিয়াদ অধিনায়ক ছিলেন ২০ ম্যাচে। ২০২১ সালে তার নেতৃত্বে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।

দ্র: এর আগে বিসিবির বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে রিয়াদের অবসরের ব্যাপারে বলা হয়েছে। তবে একাত্তরকে বিসিবি জানিয়েছে, রিয়াদের এরকম সিদ্ধান্তের ব্যাপারে তাদের জানানো হয়নি।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর