চার বছর পর টেস্ট দলে ফিরলেন রশিদ খান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

প্রায় চার বছর পর আফগানিস্তান টেস্ট দলে ফিরলেন তারকা স্পিনার রশিদ খান। সোমবার (১৬ ডিসেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

২৬ বছর বয়সী রশিদ পিঠের ইনজুরির কারণে আফগানিস্তানের সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে খেলতে পারেননি। দীর্ঘদিনের এই ইনজুরির কারণে এ বছরের শুরুতে তাকে অস্ত্রোপচারের টেবিলেও বসতে হয়েছিলো।

সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে এই সময়ের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ২৬ ডিসেম্বর থেকে বুলাওয়েতে শুরু হবে।

এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলাইমানখিল বলেছেন, রশিদ খানের টেস্ট দলে ফেরা লাল বলের ক্রিকেটে আমাদের এগিয়ে যাবার ইঙ্গিতই দিচ্ছে। আশা করছি পুরো দল ভালো একটি পারফরমেন্স উপহার দেবে।

একাত্তর/আরএ
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর