সিলেটকে হারিয়ে চট্টগ্রাম কিংসের টানা তৃতীয় জয়

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম

বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিলো চট্টগ্রাম কিংস। সোমবার আসরে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম ৩০ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। হার দিয়ে বিপিএল শুরুর পর টানা তিন জয় পেল চট্টগ্রাম। ফলে চার ম্যাচে তিন জয় ও এক হারে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে চট্টগ্রাম। অন্যদিকে ছয় ম্যাচে দুই জয় ও চার হারে চার পয়েন্ট আছে সিলেটের। খবর বাসসের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে উসমান খানের মারমুখী ব্যাটিংয়ে ৪ ওভারে ৩২ রানের সূচনা করে চট্টগ্রাম কিংস। ১০ বলে ৭ রান করে প্রথম ব্যাটার হিসেবে পেসার তানজিম হাসান সাকিবের শিকার হন ওপেনার পারভেজ হোসেন ইমন।

দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্ককে নিয়ে চট্টগ্রামের বড় সংগ্রহের ভিত গড়েন উসমান। ১১তম ওভারে দলের রান একশতে নেন তারা। এরমধ্যে ৩২ বলে টি-টোয়েন্টিতে সপ্তম ও চলতি বিপিএলে টানা তৃতীয় হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন উসমান।

১১তম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে উসমান-ক্লার্ক জুটি ভাঙেন সিলেটের অধিনায়ক আরিফুল হক। ৮টি চার ও ১টি ছক্কায় ৩৫ বলে ৫৩ রান করা উসমানকে শিকার করেন আরিফুল। দলীয় ১০০ রানে উসমান ফেরার পর চট্টগ্রামের রানের চাকা সচল রাখেন ক্লার্ক।

আরিফুলকে ছক্কা মেরে ২৮ বলে টি-টোয়েন্টিতে ১৬তম অর্ধশতক পূর্ণ করেন ক্লার্ক।

১৬তম ওভারে ক্লার্ককে থামান স্পিনার নাহিদুল ইসলাম। ৩টি চার ও ৫টি ছক্কায় ৩৩ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্লার্ক। এরপর স্লগ ওভারে অধিনায়ক মোহাম্মদ মিথুন ও হায়দার আলির ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।

এবারের বিপিএলে দ্বিতীয়বার ২০০ রান স্পর্শ করলো চট্টগ্রাম। শেষ ৪ ওভারে ৫১ রান তুলে তারা। দুই ছক্কা ১৯ বলে ২৮ রানে থামেন মিথুন। ৪টি চার ও ৩টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪২ রান করেন হায়দার। তানজিম ৩৮ রানে ২ উইকেট নেন।

২০৪ রানের বড় লক্ষ্যে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় সিলেট। পল স্টার্লিংকে খালি হাতে বিদায় দেন স্পিনার নাবিল সামাদ। স্টার্লিংয়ের পর আরও ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৪৬ রান তুলে সিলেট। আগের ম্যাচে দলের জয়ে অবদান রাখা জাকির হাসান ২৫ ও ওপেনার রনি তালুকদার ৭ রানে আউট হন।

ভালো শুরু করেও ২টি চারে ১৫ রানে থামেন অ্যারন জোন্স। ১১তম ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। পঞ্চম উইকেটে ২৮ বলে ৬২ রানের ঝড়ো জুটিতে দলকে লড়াইয়ে ফেরান জর্জ মুনসি ও জাকের আলি। ৩৬ বলে টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরি তুলেই পেসার খালেদ আহমেদের শিকার হন মুনসি। ৪টি করে চার-ছক্কায় ৩৭ বলে ৫২ রান করেন মুনসি।

মুনসির ফেরার পর সিলেটের আশা বাঁচিয়ে রেখেছিলেন জাকের। কিন্তু আস্কিং রেটের সাথে পাল্লা দিতে পারেননি তিনি। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তুলে ম্যাচ হারে সিলেট। ৩টি চার ও ৪টি ছক্কায় ২৩ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন জাকের। চট্টগ্রামের মোহাম্মদ ওয়াসিম ৩টি ও আল ইসলাম ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ক্লার্ক।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর