কষ্ট হলেও পরের ম্যাচ খেলতে চান তৌহিদ হৃদয়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রাফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও হৃদয়ে দুর্দান্ত লড়াইটা গেঁথে গেছে দর্শক মনে। দলের গভীর বিপর্যয়ের মুখে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে প্রশংসার পঞ্চমমুখ ভক্তরা, সেই সঙ্গে হৃদয় ছুঁয়ে গেছে টিম ইন্ডিয়ার কাপ্তানেরও। আর এতো কিছু যে হৃদয়ের ক্ষততে মলমের মতো কাজ করেছে, তা বোঝা গেলো এই ব্যাটারের এক ফেসবুক পোস্টে।

বৃহস্পতিবারের ম্যাচের পর ফেসবুকে হৃদয় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন‍্য আরও ভালো হতো। পরের ম‍্যাচে ফিরতে চাই, তার জন‍্য যতো কষ্টই সহ‍্য করতে হোক না কেনো।’

ম্যাচের পর নিজের চোট নিয়ে হৃদয় বলেন, ‘(এখন) আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কাছে মনে হয় আমার ক্র্যাম্পিংটাই সমস্যা করেছে।’

তৌহিদ হৃদয় হৃদয় উজার করে ফেসবুকে উগড়ে দিয়েছেন। জানিয়েছেন তার দৃঢ়তার কথা। এখন দেখার পালা,  ফিটনেস ইস্যু নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁধা হয়ে দাঁড়ায় কি না।

একাত্তর/এসি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর