হতশ্রী ব্যাটিং, ৭৭ রানে হারলো বাংলাদেশ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম

শ্রীলঙ্কা যখন ২৪৫ রানের টার্গেট ছুড়ে দিলো, তখন মনে হচ্ছিলো রোমঞ্চকর হতে যাচ্ছে লংকা-বাংলা প্রথম ওয়ানডে। কিন্তু মোটামুটি ভালো শুরু পর যা হলো, তা ছিলো এক কথায় অবিশ্বাস্য!

পাঁচ রানের মধ্যে সাতে উইকেট হারায় মিরাজ বাহিনী। এরপর হারটা ছিল শুধু সময়ের ব্যাপার। জাকের আলি এই অপেক্ষাটা বাড়াচ্ছিলেন। হাফ সেঞ্চুরি তোলার পথে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে যার বল বাংলাদেশের ব্যাটিংকে হতশ্রীতে পরিণত করেছিলো, সেই হাসারাঙ্গার বলে তার এলবিডব্লুতেই নিশ্চিত হয় ৭৭ রানের হার। প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজেও পিছিয়ে পড়লো বাংলাদেশ।

২৯ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান। তা ভাঙার পর তানজিদকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাজমুল। এক উইকেট হারিয়ে বাংলাদেশ করে ফেলেছিল ১০০ রান।

তানজিদের সঙ্গে নাজমুলের ৭১ রানের জুটি ভাঙে রান আউটে। এরপরই ওই ধস! স্কোরবোর্ড  লক্ষ্য করলে দেখা যায়, ১০১ রানে লিটন, ১০২ রানে তামিম, ১০৩ রানে হৃদয়, মিরাজ, ১০৪ রানে তানজিদ সাকিব, ১০৫ রানে তাসকিন আহমেদে উইকেট খোয়া। সেখান থেকে জাকেরের ইনিংস শুধু শ্রীলঙ্কার অপেক্ষার সময়ই বাড়িয়েছে।

লঙ্কান বোলারদের মধ্যে হাসারাঙ্গা চারটি, মেন্ডিস তিনটি উইকেট নেন।

এর আগে ব্যাট করে কাপ্তান আশালঙ্কার সেঞ্চুরিতে সব কয়টি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। 

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ চারটি, তানজিম সাকিব তিনটি এবং তানভীর ও শান্ত একটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান আসালঙ্কা।

একাত্তর/এসি
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর