শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে আছে: বাফুফে সভাপতি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় প্রতিবাদের ঝড় এখন ক্রিকেট মাঠ ছাড়িয়ে ফুটবল অঙ্গনেও পৌঁছেছে। মুস্তাফিজের প্রতি সংহতি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একহাত নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে রাজনৈতিক চাপে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাবিথ আউয়াল ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে ঘটনাকে একজন বিশ্বমানের অ্যাথলেটের প্রতি চরম অবিচার ও অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।

তাবিথ আউয়াল পোস্টে লেখেন, মুস্তাফিজ তার নিজস্ব দক্ষতা ও পারফরম্যান্সের জোরেই কেকেআরে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

তিনি বলেন, শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়।

ভারতীয় বোর্ডের প্রতি সরাসরি আহবান জানিয়ে বাফুফে সভাপতি বলেন, খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা বন্ধ করা উচিত। তার মতে, খেলাধুলার কাজ মানুষকে ঐক্যবদ্ধ করা, বিভাজন সৃষ্টি করা নয়। তিনি পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া তৈরির মাধ্যম হিসেবে খেলাকে দেখার অনুরোধ জানান।

সরকারের বিভিন্ন উপদেষ্টার পর এবার দেশের শীর্ষ ফুটবল সংগঠকের এই সরব উপস্থিতি মুস্তাফিজ ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে। মুস্তাফিজের উদ্দেশ্যে তাবিথ আউয়াল লেখেন, শক্ত থাকো মুস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।"

উল্লেখ্য, বিসিসিআই-এর এমন সাম্প্রদায়িক ও রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর না করার এবং ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-কে জানিয়ে দিয়েছে।

একাত্তর/এসি
বাংলাদেশ ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি দারুণ ও রোমাঞ্চকর খবর! লেস্টার সিটির হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হতে চলেছেন ইংল্যান্ড প্রবাসী দুই সহোদর ফারহান আলী ওয়াহিদ ও রায়ান...
বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে বাফুফের তৃতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফএম মিজানুর...
অবশেষে বাফুফেতে শেষ হতে চলেছে কাজী সালাউদ্দীন অধ্যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর