ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় আমরা অনড়: আসিফ নজরুল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নিজেদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।

তিনি বলেন, এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।

উপদেষ্টা বলেন, শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ রয়েছে। আইসিসি বাংলাদেশের যুক্তি নিরপেক্ষ মূল‍্যায়ন করবে বলেও প্রত্যাশা করেন তিনি। 

এসময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এর আগে তো আমরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলিনি। কিন্তু এবার সেফটি, সিকিউরিটির ওপর নির্ভর করছে।

আইসিসির বক্তব্য নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে দাবি করে তিনি বলেন, আমাদের যুক্তি আমরা তুলে ধরবো। কিন্তু আমরা আমাদের বিষয়ে অনড় আছি।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে জানায় বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েও দিয়েছে। জবাবে বিসিবির তোলা উদ্বেগ সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।

একাত্তর/এসি
আগামী মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড-ক্রিকেট বিশ্বের এমন দুটি দল যাদের প্রতি নিরপেক্ষ দর্শকদের সব সময়ই এক ধরনের সহানুভূতি ও ভালোবাসা কাজ করে। ২০০০ সালের পর থেকে বড় কোনো আইসিসি ট্রফি জিততে না পারা এই দুই...
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বার্মিংহামের এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দীর্ঘ এক মাসব্যাপী এই লড়াইয়ের...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল যদি ভারত বনাম পাকিস্তান হয়, তবে মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার সুযোগ হারাবে- টিম ইন্ডিয়া। বর্তমান সূচি অনুযায়ী, ভারত যদি সুপার এইট পর্ব পেরিয়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর