বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি আইসিসি প্রধানের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় এবার বাংলাদেশের বিরুদ্ধে ‘কঠোর শাস্তিমূলক’ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এমনকি টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতি জানানোর ঘটনায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সাথে বিসিবির সংঘাত এখন তুঙ্গে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে হিন্দুস্তান টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির এই সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি বাংলাদেশের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন। তবে, সেই ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
 
আল্টিমেটাম ও বিসিবির অবস্থান 

গত ২১ জানুয়ারি আইসিসি বিসিবিকে ২৪ ঘণ্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছিল। শর্ত ছিল, বিশ্বকাপে অংশ নিতে হলে অবশ্যই ভারতে যেতে হবে। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থেকে জানায়, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকি থাকায় তারা ভারতে দল পাঠাবে না। পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে পুনরায় চিঠি দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে, সরকার বলেছে, ভারতে না খেলার সিদ্ধান্ত চূড়ান্ত। 

শাস্তির মুখে বাংলাদেশ?

জয় শাহর কড়া বার্তার পর ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছে—বাংলাদেশকে বড় জরিমানাসহ আইসিসির ভবিষ্যৎ ইভেন্টগুলো থেকে নিষিদ্ধ করা হতে পারে কি না। যদিও আইসিসি প্রধান স্পষ্ট করে বলেননি, কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, তবে ভারতীয় বোর্ডের এক কর্মকর্তার বরাতে দেশটির সংস্থা- পিটিআই জানিয়েছে,  আইসিসি বোর্ড সদস্যরা বিসিবির কার্যকলাপে অত্যন্ত ক্ষুব্ধ।

স্কটল্যান্ড কি তবে স্থলাভিষিক্ত হচ্ছে?

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরে হাতে সময় নেই বললেই চলে। আইসিসি সূত্রে জানা গেছে, আজকালের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে স্কটিশ ক্রিকেট বোর্ডকে মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আইসিসির আপত্তির জায়গা

আইসিসি মনে করে, বিসিবি তাদের অবস্থান আগে আইসিসিকে না জানিয়ে সরাসরি গণমাধ্যমে প্রকাশ করে অপেশাদারত্বের পরিচয় দিয়েছে। বিশেষ করে, ক্রীড়া উপদেষ্টার প্রকাশ্য বক্তব্য এবং আইসিসির প্রটোকল না মানায় ক্ষোভ আরও বেড়েছে। বিসিবি বিষয়টি নিরসনের জন্য নিরপেক্ষ কমিটির দ্বারস্থ হতে চাইলেও আইসিসি জানিয়েছে, নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা ওই কমিটির নেই।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর