পাকিস্তান দল থেকে বাদ পড়ছেন বাবর ও শাহীন!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের কাছে ৬১ রানের শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলে বড় ধরণের রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। দলের ম্যানেজমেন্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী বুধবার নামিবিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের দুই মহাতারকা বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারতের বিপক্ষে ম্যাচের মাঝপথেই স্টেডিয়াম ত্যাগ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে তিনি চরম ক্ষুব্ধ। নকভি এক সিনিয়র কর্মকর্তার মাধ্যমে টিম ম্যানেজার নাভেদ আকরাম চিমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বড় মঞ্চে বাবর ও শাহীনের মতো সিনিয়রদের এই ধরণের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত হয়ে যায়, তখনই নকভি ক্ষোভ নিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের ওপর চড়াও হন প্রধান কোচ মাইক হেসন। তিনি সোজা জানিয়ে দেন, দলের সামর্থ্য অনুযায়ী কোনো পারফরম্যান্সই খেলোয়াড়রা দেখাতে পারেননি। সোমবার গভীর রাতে দলের থিঙ্ক-ট্যাঙ্ক এক বৈঠকে সিদ্ধান্ত নেয়, নামিবিয়ার বিপক্ষে ম্যাচে বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিকে বেঞ্চে বসানো হবে। বাবর আজমের পরিবর্তে ওপেনিং বা ওপরের দিকে দেখা যেতে পারে ফখর জামানকে।

শাহীন আফ্রিদির জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নাসিম শাহ অথবা সালমান মির্জা। এছাড়া মিডল অর্ডার শক্তিশালী করতে তরুণ প্রতিভা খাজা নাফায়কে পরখ করে দেখতে আগ্রহী ম্যানেজমেন্ট। সূত্রের দাবি, যদি নামিবিয়ার বিপক্ষে এই পরীক্ষা সফল হয়, তবে চলতি বিশ্বকাপে বাবর ও শাহীনের ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে বড় হারের পর এখন খাদের কিনারায় পাকিস্তান। সুপার এইটে কোয়ালিফাই করতে হলে নামিবিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। কোনো ধরণের ভুল করলে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে তারা।

এমন এক মরণ-বাঁচন পরিস্থিতিতে দলের সেরা দুই তারকাকে ছেঁটে ফেলার সাহসী বা বিতর্কিত সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেটে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।

এআরএস
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর