১০৩ রানের লক্ষে শরিফুলে কাঁপছে নিউজিল্যান্ড

আপডেট : ০২ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে নিউজিল্যান্ডকে ১০৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। জবাব দিতে নেমে শুরুতেই শরিফুল ইসলামের বোলিং তোপে পড়েছে কিউইরা।

শুরুতে বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং স্কোরের দিকে এগোলেও বৃষ্টির বাগড়ায় ছন্দ হারান ব্যাটাররা। বৃষ্টির পর খেলা পুনরায় শুরু হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। এক পর্যায়ে ২৬ রান যোগ করতেই শেষ ৬ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। শেষ পর্যন্ত নির্ধারিত ১৫ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় লাল-সবুজরা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। এছাড়া ওপেনার সাইফ হাসান করেছেন ১৬ রান। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ক্লার্কসন। মাত্র ৯ রান খরচায় তিনি ৩টি উইকেট শিকার করেন। বোলারদের পাশাপাশি কিউই ফিল্ডারদের দুর্দান্ত ক্যাচিং ও সুশৃঙ্খল ফিল্ডিং রান আটকে রাখতে বড় ভূমিকা পালন করে।


১০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে নিউজিল্যান্ড ভালো শুরু করলেও দ্বিতীয় ওভারেই দৃশ্যপট বদলে দেন শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারেই দুই কিউই ব্যাটারকে সাজঘরে ফেরান এই বাঁহাতি পেসার। ২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১২ রান। এর পরের ওভারে এসে প্রথম বলে রবিনসনকে তুলে নেন তিনি। নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় তিন ওভারে ২৫ রানে তিন উইকেট।

একাত্তর/এসি
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
বুধবার বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর