মিরপুর টেস্টে বাংলাদেশের জয়, এমনটা হবে কে ভেবেছিলো!

আপডেট : ১২ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

বৃষ্টির বাধা, ড্র-র শঙ্কা আর রোমাঞ্চকর মোড়—সব মিলিয়ে মিরপিুর টেস্টে যা হলো, তা কে ভেবেছিল? পাকিস্তানের ৩৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রান প্রায় ম্লান হয়ে আসছিলো তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির বাগড়ায়। তবে পঞ্চম দিনে এসে ১০৪ রানের দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই উইকেটে ১২ পয়েন্ট নিয়ে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) টেবিলে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। একই সঙ্গে এই সিরিজ হারার আর কোনো সুযোগ নেই টাইগারদের সামনে।

পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রান। জয়ের জন্য লক্ষ্যটি খুব বেশি বড়ো না হলেও শেষ দিনে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে টেস্ট বাঁচানোর যে দ্বিধা ছিলো, তা আবারও স্পষ্ট হয়ে ওঠে।

চা-বিরতির সময় পাকিস্তানের স্কোর ছিল চার উইকেটে ১২৬ রান। স্বাগতিকরা তখন ম্যাচ ড্র করার স্বপ্ন দেখছিলো। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দেন তরুণ পেসার নাহিদ রানা। গতির ঝড় আর দুর্দান্ত শৃঙ্খলায় তিনি পাকিস্তানি ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ান। পাঁচ উইকেট নিয়ে তিনি এখন লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নতুন নায়ক।

আবদুল্লাহ ফজলের ৬৬ রান বাদে পাকিস্তানের অন্য কোনো ব্যাটার ক্রিজে সময় কাটানোর সাহস দেখাতে পারেননি। সৌদ শাকিলের একটি আলগা ড্রাইভ আর রিজওয়ানের ভুল সিদ্ধান্তের পর পাকিস্তানের টেলএন্ডে ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন রানা।

ম্যাচসেরার পুরস্কার নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমি দলের সবার জন্য গর্বিত। আমরা কঠোর পরিশ্রম করছিলাম, তাই এই জয়ে আমি খুব খুশি। টস জিতলে আমরা সবসময়ই আগে ব্যাট করতে চেয়েছিলাম। রানা, তাসকিন ও স্পিনাররা দারুণ বোলিং করেছে। ব্যাটিংয়ে মোমিনুল ও মুশফিক ভাই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমরা আজ উদযাপন করব এবং এরপর সিলেটের কন্ডিশন বুঝে পরিকল্পনা করবো।

অন্যদিকে হতাশ পাকিস্তান অধিনায়ক শান মাসুদ দায় দেখছেন প্রথম ইনিংসের ব্যর্থতায়। তিনি বলেন, এখন পেছনের দিকে তাকালে অনেক কিছুই পরিষ্কার মনে হয়। সিম বোলিংয়ের জন্য পরিস্থিতি আমাদের পক্ষে ছিলো, কিন্তু আমরা প্রথম ইনিংসে ব্যাট ও বল কোনোটাতেই সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে অভিষিক্ত আজান আওয়াইস ও শেষ মুহূর্তে দলে আসা আবদুল্লাহ ফজলের পরিপক্কতায় আমি খুব খুশি। রিজওয়ান ও সৌদের জুটিটি যদি আর এক ঘণ্টা স্থায়ী হতো, তবে আমরা শক্তিশালী অবস্থানে থাকতাম।

একাত্তর/এসি
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর