এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক সুখকর হয়নি নেইমারের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান তারকা নেইমারের অভিষেক খুব একটা সুখকর হয়নি। সোমবার রিয়াদে উজবেকিস্তানে নাভাহোর ক্লাবের সাথে নেইমারের আল হিলাল ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচের ৬০ মিনিটে নেইমার একটি হলুদ কার্ডও পেয়েছেন। খবর এএফপি’র।

পিএসজি থেকে গত মাসে ৯০ মিলিয়ন ইউরোতে সৌদি পেশাদার ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সর্বাধিক চারবার এশিয়ান চ্যাম্পিয়নদের হয়ে গতকাল মূল দলে খেলার আগে রিয়াদে সৌদি লিগে ঘরের মাঠে শুক্রবার বদলী হিসেবে তার অভিষেক হয়েছে।

গতবারের রানার্স-আপ আল হিলাল অবশ্য সোমবার গ্রুপ-বি’তে নিজেদের প্রথম ম্যাচে কোনমতে হার এড়িয়েছে।

কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫২ মিনিটে টোমা টাবাটাজের দারুণ ফিনিশে এগিয়ে যায় সফরকারী উজবেকিস্তান ক্লাব নাভাহোর। ২০২২ সালের উজবেকিস্তান লিগ রানার্স-আপ ক্লাবটি এবারই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে। মিখায়েলের কর্ণার থেকে ১০০ মিনিটে হিলালকে এক পয়েন্ট উপহার দেন ডিফেন্ডার আলি আল বুলাইহি।

এর আগে, ম্যাচ শেষের তিন মিনিট আগে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু পোস্টের কাছে থেকে তার হেড সরাসরি নাভাহোরের গোলরক্ষক উতকির ইউসুপোভের হাতে ধরা পড়ে। এরপর ইনজুরি টাইমে সার্বিয়ান স্ট্রাইকার আলেক্সান্দার মিট্রোভিচের শট দারুণ দক্ষতায় রুখে দেন ইউসুপোভ।

এদিকে, দিনের আরেক ম্যাচে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ জেদ্দায় উজবেক ক্লাব এজিএমকে’র বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে। এর আগে ২০০৪ ও ২০০৫ সালে পরপর দুইবার শিরোপা জয় করেছিল ইত্তিহাদ।

সোমবারের ম্যাচে ইত্তিহাদের হয়ে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমা।

 

একাত্তর/জো
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
ব্রাজিলিয়ান ফুটবলের এক সোনালী ও বর্ণিল অধ্যায়ের এমন ট্র্যাজিক অবসান হয়তো কোনো ফুটবলপ্রেমীই কল্পনা করেননি। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে সেলেসাওদের বিদায়ের ক্ষতের মাঝেই ফুটবল...
জাপানের বিপক্ষে বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের লড়াইয়ে ২-১ গোলে নাটকীয় জয় পেলেও ব্রাজিলীয় শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটিই নাম, নেইমার জুনিয়র। দলের এমন চরম উত্তেজনাকর ম্যাচেও কেন বেঞ্চ...
বিশ্বকাপে রাতে জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। তবে সেই মহা-গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মাঠের বাইরে এক অনন্য ‘মাস্টারস্ট্রোক’ খেলে কোটি ভক্তের হৃদয় জয় করে নিলেন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর