রোনালদোর গোলে আল নাসরের জয়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ এএম

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জিতলো আল নাসর। আল রাইদকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি জায়ান্টরা।

শনিবার কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্ট্যাডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই মাঠে ছিলেন রোনালদো। এর আগে ইউরো বাছাইয়ে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে মাঠে নামেননি সিআরসেভেন।

প্রথমার্ধের শেষদিকে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ৪৫ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে নেন সাদিও। তবে সাদিওর গোলের দুই মিনিট পর মানেকে বক্সের বাইরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন আল রাইদের বান্দের হোয়াইশি।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে নাসর। ম্যাচের ৪৯ মিনিটে ডি বক্সের বেশ বাইরে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তালিসকা। ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।

 
৭৮ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডি-বক্সের ভেতর থেকে চলতি মৌসুমের সপ্তম গোলটি করেন তিনি। অতিরিক্ত সময়ে পর্তুগিজ সুপারস্টার আবারও গোলের দেখা পেলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়।

ম্যাচের শেষদিকে একটি গোল শোধ করে আল রাইদ। তবে হার এড়াতে পারেনি দলটি। টানা পাঁচ জয় তুলে নেয় রোনালদোর দল। মৌসুমে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে রোনালদোর আল নাসর।

একাত্তর/পিএজে
স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
দুই দশকেরও বেশি সময় ধরে যিনি একা হাতে ম্যাচের ভাগ্য গড়েছেন, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ কিংবা জুভেন্টাসের হয়ে নিজের সোনালী সময় পেরিয়ে এসেও যিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শাসন করেছেন বিশ্ব ফুটবলকে, সেই...
বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার যুদ্ধ শুরু হতে না হতেই ফুটবল দুনিয়ার সব লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মাসে পর্তুগালের দুটি প্রস্তুতি বা ওয়ার্ম-আপ ম্যাচের...
আমেরিকা-মেক্সিকো-কানাডা এই তিন দেশে আয়োজিত বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে সম্পূর্ণ নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে। ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ফুটবল বিশ্ব...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর