হার দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু বাংলাদেশের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

হার দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। চীনের হাংজুতে মূল গেমসের উদ্বোধনের আগেই শুরু হওয়া ফুটবল ম্যাচে আত্মঘাতী গোলে প্রতিবেশী মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ ফুটবল দল।

মঙ্গলবার হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ দলের চেয়ে বাড়তি একজন খেলোয়াড়ের সুযোগটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অন্তত একটি পয়েন্ট আদায়ের সুযোগও হাতছাড়া করেছে তারা।

ম্যাচের শুরু থেকে অবশ্য প্রাধান্য বিস্তার করেই খেলেছে বাংলাদেশ। গোলের দারুণ একটি সুযোগও পায় লাল-সবুজের দল। কিন্তু অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায় ফয়সাল আহমেদ ফাহিমের শট।  

ম্যাচে বাংলাদেশ দলের সামনে সুরক্ষা দেয়াল হিসেবে অনড় ছিলেন মিয়ানমারের গোলরক্ষক। তিনি একাই রুখে দিয়েছেন বাংলাদেশ দলের বেশ কয়েকটি আক্রমণ। এছাড়া গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করেন ফাহিম, রবিউল ও সুমন রেজা।

ম্যাচের ২৭ মিনিটে ফাহিমের নিচু ক্রসের বলে সুমন রেজা শট নিতে গেলে আগেই ক্লিয়ার করে মিয়ানমার রক্ষণ। ৪০ মিনিটে প্রতি আক্রমণে রবিউলের কাছ থেকে বল পেয়ে  ফাহিম পোস্ট লক্ষ্য করে বাঁ পায়ের আচমকা শট নিলেও সেটি বার ঘেঁষে বাইরে চলে যায়। ফলে গোলশূন্য ড্রতেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। তবে বরাবরের মতোই ফলশূন্য ছিল এসব আক্রমণ। ম্যাচের ৫১ মিনিটে সেট পিস থেকে রবিউলের শটের বল বক্সের উপর দিয়ে বাইরে চলে যায়।

৬১মিনিটে রবিউলের ফ্রি-কিক প্রতিহত করেন মিয়ানমারের গোলরক্ষক। বিপরীতে ৬৭ মিনিটে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রতিপক্ষের খুন খাইয়ো জিন হেইনের ক্রসের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার মুরাদ হাসান।

৭৫ মিনিটে  বাংলাদেশের জনি একাই মিয়ানমারের পোস্টের সামনে চলে যান। সেখানে পেছন থেকে তাকে টেনে ধরেন মিয়ানমারের জুইই খানত মিন। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এতে ১০ জনের দলে পরিণত হয় মিয়ানমার। এরপর বাকী ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু এতেও কাজ হয়নি।

৯৩ মিনিটে শেষ প্রচেষ্টা হিসেবে সুমন রেজার শট ক্রসবারে লেগে দিক পরিবর্তন করে। ফলে ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়।

আগামী ২১ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

 

একাত্তর/জো
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর