মাঠে নামছেন লিওনেল মেসি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

আর নয় অপেক্ষা... মাঠে নামছেন লিওনেল মেসি। শুরু হচ্ছে এমএলএসের নতুন মৌসুম, আর ওপেনিং ম্যাচেই মাঠে নামবে ইন্টার মায়ামি। আসন্ন ২০২৪ সালের জন্য যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় ২২ ফেব্রুয়ারি সকাল ৭টায় রিয়াল সল্ট লেকের বিপক্ষে ইন্টার মায়ামি।

মেসিকে না দেখে অভিমানী অপেক্ষা চলছে তার ভক্তদের। অভিমান না করে উপায় কী? এতো লম্বা সময় তো এর আগে মাঠের বাইরে থাকেন নি মেসি। সেই যে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে শেষবার নতুন এক মেসির সাথে হয়েছিলো সবার দেখা। যে মেসি সমর্থকদের রক্ষা করতে খেলা থামিয়ে চলে গিয়েছিলেন গ্যালারিতে। প্রতিপক্ষের প্লেয়ারের বাজে মন্তব্যের জবাব দিয়েছিলেন চোখে চোখ রেখে। সেও তো গড়িয়েছে এক মাস। সেই মেসিও মাঠে নামছেন না হচ্ছেও না কোনো মেসি মোমেন্টস।

মেসির জন্য এই অপেক্ষা ফুরালো এবার। শীতের সকালে এক ফালি রোদ যেমনভাবে উষ্ণতা দেয়, তেমনই মিষ্টি এক খবর মেসি ভক্তদের জন্য। গুনে গুনে আর মাত্র ২ মাস এরপরই রুটিন মাফিক হাজির হয়ে যাবেন মেসি।

২০২৪ সালের জন্য যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। ১৮ দলের ৩৪ ম্যাচ মাঠে গড়াবে ২১ ফেব্রুয়ারি আর সিজন ওপেনিং ম্যাচেই মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

বাংলাদেশের সময় অনুযায়ী, অবশ্য দিনটা ২২ ফেব্রুয়ারি আর সময়টা সকাল ৭টা। রিয়াল সল্ট লেকের বিপক্ষে ইন্টার মায়ামির হোম ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ সালের এমএলএস মৌসুম। টরোন্টোর বিপক্ষে পাঁচ অক্টোবর মায়ামি খেলবে সিজন ক্লোজিং ম্যাচ।

চলতি বছর এমএলএসে যোগ দিয়ে একের পর এক ম্যাজিক দেখিয়েছিলেন লিওনেল মেসি। মায়ামির জার্সিতে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ও ছিলো ৫ খানা অ্যাসিস্ট।

মেসি যোগ দেয়ার এক মাসের মধ্যেই লিগস কাপ জিতে প্রথম বারের মতো কোনো মেজর শিরোপার স্বাদ পায় মায়ামি। আর ২০২৩ মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এমভিপি উঠে এলএমটেনের হাতে।

 

একাত্তর/আরএ
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।  
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর