ক্লাব বিশ্বকাপ জিতলো ম্যানচেস্টার সিটি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:০০ এএম

লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপে আসা ব্রাজিলের ফ্লুমিনেন্স ম্যানচেস্টারকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতলো ম্যানচেস্টার সিটি।

স্থানীয় সময় শুক্রবার রাতে সৌদি আরবে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারায় সিটি। দলের হয়ে ২ গোল করেন হুলিয়ান আলভারেজ। এক গোল আসে ফিল ফোডেনের কাছ থেকে, অপর গোলটি আত্মঘাতী থেকে পায় ইংলিশ ক্লাব।

ম্যাচের গতিপথ বুঝে ওঠার আগেই দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় ইউরোপ চ্যাম্পিয়নরা। বল জালে পাঠান আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান হুলিয়ান আলভারেস।

এরপর ২৭ মিনিটে ফ্লুমিনেন্সের ডিফেন্ডার নিনো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান।

দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ফিল ফোডেনের গোলে ব্যবধান দাড়ায় ৩-০ তে।

৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে গোলের হালি পূরণ করেন সেই আলভারেজ। তাতে বড় জয়ে শিরোপা উৎসবে মাতোয়ারা হয় পেপ গার্দিওলার দল।

একাত্তর/আরএ
ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
পেপ গার্দিওলার এক দশকের সাম্রাজ্য শেষ হওয়ার পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই এক রোলারকোস্টার ড্রামার সাক্ষী হলেন এনজো মারেস্কা! আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডে...
আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডের শিরোপা খুইয়ে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঠের সেই ক্ষতে মলম দিতে দলবদলের বাজারে ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫.৬ মিলিয়ন পাউন্ড) উড়িয়ে...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর