নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ওদেরই হারিয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শরিফুল-তানজিম সাকিব-সৌম্যের তাণ্ডবে কেঁপে ওঠে নিউজিল্যান্ড।

শনিবার দিনগত রাতের ম্যাচে ৯৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ২০১ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

বোলিংয়ে নেমে শরিফুল আর সাকিব দু’প্রান্ত থেকে আক্রমণ শুরু করে। চতুর্থ ওভারেই রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তানজিম সাকিব। নিকোলসকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেও লাভ হয়নি। সাকিবের কাছে কুপোকাত হয়ে ফেরেন কিউই ব্যাটার।

এরপরই শুরু হয় শরিফুলের আক্রমণ। নিজের টানা তিন ওভারে তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়ে ফেলে দেন এই ইয়াংস্টার।

তানজিম সাকিব-শরিফুল তিন উইকেট তুলে নেয়ার পর আগ্রাসী হন সৌম্য সরকার। তিনিও তুলে নেন তিন উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি টাইগারদের। এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় শান্ত বাহিনী।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল‍্যান্ড: ৩১.৪ ওভারে ৯৮ (ইয়াং ২৬, রবীন্দ্র ৮, নিকোলস ১, ল‍্যাথাম ২১, ব্লান্ডেল ৪, চ‍্যাপম‍্যান ২, ক্লার্কসন ১৬ , মিল্ন ৪, আশোক ১০, ডাফি ১*, ও’রোক ১; শরিফুল ৭-০-২২-৩, তানজিম ৭-২-১৪-৩, মুস্তাফিজ ৭.৪-০-৩৬-১, সৌম‍্য ৬-১-১৮-৩, মিরাজ ১-০-৩-০, রিশাদ ৩-০-৪-০)।

বাংলাদেশ: ১৫.১ ওভারে ৯৯/১ (সৌম‍্য আহত অবসর ৪, এনামুল ৩৭, শান্ত ৫১*, লিটন ১*; মিল্ন ৪-০-১৮-০, ডাফি ৫-০-২৭-০, ক্লার্কসন ২-০-১৯-০, ও’রোক ৪-০-৩৩-১, আশোক ০.১-০-২-০)।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: তানজিম হাসান।
ম্যান অব দা সিরিজ: উইল ইয়াং।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর