ইন্টার মিলানের বড় সফলতা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১১:১০ এএম

ইতালিয়ান সিরি আ-তে আরেকটি বড় সফলতা পেল ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে টুনামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২০তম বারের মতো শিরোপা জিতলো ইন্টার মিলান।

এবারের শিরোপা লাউতারে মার্টিনেজরা জিতেছেন ৫ ম্যাচ বাকি থাকতেই।

সোমবারের ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণে শুরুতেই এগিয়ে যায় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার। খানিকবাদে এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় এসি মিলান।

শেষদিকে ম্যাচে উত্তেজনা বাড়লেও আর সমতায় ফিরতে পারেনি এসি মিলান। শেষ বাঁশি বাজতেই পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের উল্লাসে মাতে ইন্টার।

গেলো বছরের সেপ্টেম্বরের পর আর কোনো ম্যাচ হারেনি ইনজাগির ইন্টার। ২০২১ সালে দলটির দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম সিরি আ জয়ের স্বাদ পেলেন সাবেক স্ট্রাইকার ইনজাগি।

একাত্তর/আরএ
ইতালীয় ফুটবলে গত ৭২ ঘণ্টা ধরে চলা তুলকালাম নাটকের পর অবশেষে পর্দা উঠল নতুন কোচের নাম নিয়ে! বিতর্কিতভাবে ইতালির জাতীয় দলের দায়িত্ব ছেড়ে সৌদি পাড়ি জমানো সেই রবের্তো মানচিনিই দ্বিতীয়বারের মতো ফিরছেন...
টানা তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০০৬ সালে ট্রফি জয়ের পর দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বকাপের নকআউট পর্বে একটি ম্যাচও খেলার ভাগ্য...
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যেন এক চরম নাটকীয় মোড় নিল অস্ট্রেলিয়ান ফুটবল! এতকাল যে ইতালির ‘আজ্জুরি’ জার্সির প্রেমে মজে ছিলেন, সেই ক্রিস্টিয়ান ভোলপাতো অবশেষে নিজের জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে খেলার...
মিলানের রাজপথ এখন নীল-কালো উৎসবে মাতোয়ারা! পার্মাকে ২-০ গোলে হারিয়ে সিরি-এ শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্টার মিলান। সান সিরোতে ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই পিয়াজ্জা দেল দুয়োমো কানায় কানায় ভরে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর