কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে নিজেদের কোপা আমেরিকা মিশন শুরু করে আর্জেন্টিনা। বেশ কয়েকটা সহজ গোলের সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পাননি দলের সেরা তারকা মেসি।
তবে একটি গোল করিয়েছেন, আবার গোল মিসও করেছেন বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি। আকাশি-সাদার আলবিসেলেস্তেদের হয়ে গোল করেছেন লাওতারো মার্তিনেস আর হুলিয়ান আলভারেজ।
রদ্রিগো ডি পলের বাড়ানো বলটা থেকে গোল করেই ফেলেছিলেন মেসি। তবে তার বাঁ পায়ের শট ব্লক করে কানাডার ডিফেন্স। কোপায় বিশ্বসেরাদের প্রথম ম্যাচে দুদলের প্রথম লড়াইয়ে ১৮ মিনিটের ঘটনা এটা।
২৩ মিনিটে গোলের সুযোগ এসেছিল আরেকটা, এযাত্রায় অবশ্য সেটা কানাডার। আলফেনসো ডেভিসের শট ব্লক করেন আকাশী-নিলদের বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্তিনেস।
ম্যাক আলিস্টারের ম্যাজিকাল টাচটার দেখা পেতে অপেক্ষা করতে হলো ৪৯ মিনিট পর্যন্ত। সেটা কাজে লাগিয়েই আর্জেন্টিনার হয়ে ডেডলক ভাঙলেন হুলিয়ান আলভারেজ।
সেই সঙ্গে করলেন নিজের আট নম্বর আন্তর্জাতিক গোল। কোপা আমেরিকায় এটাই ম্যান সিটি’র সেন্টার ফরোয়ার্ডের প্রথম গোল। ছয় গজ বক্সের ভেতর দাঁড়িয়ে কোন ভুল করেননি আলভারেস।
এরপর একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। এর মধ্যে সহজ দুটি সুযোগ পান লিওনেল মেসি। ৬৫ মিনিটে এমিলিয়ানো মার্তিনেসে করা লম্বা শট খুঁজে পায় মেসিকে।
এক ডিফেন্ডার সঙ্গে থাকলেও বল নিয়ন্ত্রণেই ছিল মেসির। কিন্তু গোলরক্ষককে কাটিয়ে নেওয়া তার শট ঠেকিয়ে দেন কানাডার ডিফেন্ডার। এরপর আবার শুরু অপেক্ষা।
ওদিকে কানাডার একের পর এক আক্রমণ আছড়ে পড়তে শুরু করে আর্জেন্টিনার দুর্গে। মার্তিনেসের কল্যাণে জানে পানি পেয়েছে মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকরা।

সেকেন্ড হাফেই দুবার কানাডিয়ান গোলকিপার ক্রেপিয়াওয়ের সাথে ওয়ান টু ওয়া পজিশনে চলে গিয়েছিলেন লিওনেল মেসি। প্রতিপক্ষের ট্যাকলে হালকা আঘাতও পেয়েছেন।
কিন্তু একবারও কাজে লাগাতে পারেননি। সেই হতাশা অবশ্য বাড়তে দেননি মেসি। তার বাড়ানো থ্রু পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান মার্তিনেজ। দুই গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
যদিও তাদের সঙ্গী হয়েছে গোল মিসের হতাশা। তাই লিড আর বাড়েনি, তবে ২-০ গোলের কম্ফোর্টেবল জয় দিয়েই এবারের কোপা মিশন শুরু করলো গেল বছরের কাতার বিশ্বকাপজয়ীরা।
জয়ের পরও খুশি নন আর্জেন্টিনা কোচ ও গোলরক্ষক। দিল নিয়ে নয়, তাদের অভিযোগ মাঠ নিয়ে। ম্যাচ ভেন্যু আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম নিয়ে আপত্তি করেছেন লিওনেল স্কালোনি।
আলবিসেলেস্তে কোচ বলেন, এমন বড় টুর্নামেন্টের জন্য এই মাঠ উপযোগী নয়। সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমরা জিততে পেরেছি। এ কারণে স্রষ্টাকে ধন্যবাদ। নইলে হয়তো এ অজুহাত বাজে শোনাত।
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, কানাডার সঙ্গে ম্যাচটি জমাটা হয়েছে। যদিও, মাঠের অবস্থা আমাদের বেশ ভুগিয়েছে। এ ধরনের আসরে মাঠ যদি ঠিকঠাক না থাকে, তাহলে মুশকিল।
কোপা আমেরিকায় কবে কোন খেলা