ব্রাজিলের সামনে ডু অর ডাই মিশন

আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:০২ পিএম

ব্রাজিলের সামনে এবারে ডু অর ডাই মিশন। কোপা আমেরিকায় ৯ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। পরের রাউন্ডে যেতে হলে এবার আর ড্র করলে চলবে না, জিততেই হবে ভিনিশিয়াস জুনিয়রদের। এই ম্যাচে ফুল ফিট দলই পাচ্ছেন দোরিভ্যাল জুনিয়র। খেলা শুরু শনিবার সকাল সাতটায়। 

রাতের সব তারাই নাকি থাকে দিনের আলোর গভীরে, সেই ভরসাতেই দিনের পর দিন তারকায় জ্বলজ্বল করা ব্রাজিলকে সমর্থন করছে সমর্থকরা। আর দিনশেষে ফিরতে হচ্ছে এমনই মন ভার করে। ব্রাজিল ম্যাচ জিততে পারছে না যতোটা না দুঃখের, তার চেয়েও সমর্থকদের ঢের কষ্ট দেয়। আর্জেন্টিনা এরইমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে কোপার পরে রাউন্ডে।

কোস্টাররিকার বিপক্ষে বল পজিশন ৭৩ শতাংশ, গোল মুখে ১৯টা শট, যেখানে কিনা মোটে তিনটি ছিলো ছিলো অন টার্গেট। তবুও গোলের দেখা পায়নি সেলেসাওরা। ডি গ্রুপে ডেঞ্জারেই ৯ বারের কোপাজয়ীরা। এবারে প্রতিপক্ষ কনমেবল অঞ্চলের আরেক দল প্যারাগুয়ে। দুই দলই জয়ের খোঁজে। তবে পরের রাউন্ডে যেতে হলে এটা সেলেসাওদের মাস্ট উইন গেইম।

প্যারগুয়ের স্কোয়াড। ইমেজ: সংগৃহীত

ট্রান্সিশন পিরিয়ডে ব্রাজিলের সাম্প্রতিক পারফর্ম্যান্সটা খুব একটা সুবিধার নয়। শেষ পাঁচ ম্যাচে জয় বলতে কেবল দুইটা। তবে প্যারাগুইয়ানদের বিপক্ষে হেড টু তুলনায় অবশ্য স্বস্তি খুঁজতেই পারে দোরিভ্যাল জুনিয়রের দল। এখন পর্যন্ত ১৭ বারে লড়াইয়ে ব্রাজিলের জয় ৯ ম্যাচে আর প্যারাগুয়ে জিতেছে পাঁচ ম্যাচ। ২০০৪ সালের পর গ্রুপ পর্বে ব্রাজিল কখনোই হারেনি প্যারগুয়ের বিপক্ষে।

প্রথম ম্যাচে ড্র নিয়ে খুব একটা চিন্তিত নন ব্রাজিলিয়ান মাস্টার মাইন্ড। এই ম্যাচে থাকতে চান কুল অ্যান্ড কাম। প্যারাগুয়ের বিপক্ষে ৪-২-৩-১ ফর্মেশনেই স্ট্যাটেজি সাজাবেন দোরিভ্যাল জুনিয়র। ফলস নাম্বার টেনের রোল প্লে করবেন প্যাকুয়েতা। সাথে অ্যাটাকে থাকবেন রাফিনিয়া। 

অন্যদিকে, ফাইনাল থার্ড থাকছে ভিনিশিয়াস জুনিয়র আর রদ্রিগোর দখলে। যথারীতি গোলবারের প্রহরী অ্যালিসন বেকার।

একাত্তর/এসি
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর