কোপায় ইতিহাস গড়ে আর্জেন্টিনার জয়

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:১৬ পিএম

কোপা আমেরিকার এবারের আসরে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথম ও দ্বিতীয়ার্ধে গোল শূন্য থাকায় অতিরিক্ত সময়ে খেলা গড়ালে  ১১২ মিনিটের গোলের মুখ দেখে আর্জেন্টিনা। এই জয়ে ১৬ বার কোপার শিরোপা ঘরে তুললো লা আলবিসেলেস্তেরা। এর আগে আর্জেন্টিনার সমান ১৫টি শিরোপা জিতেছিল উরুগুয়ে।

টাইব্রেকারের প্রহর গুনতেই এলো গোল

ফাইনালে নির্ধারতি সময় অনেক কাঠখর পোড়ালেও গোলের দেখা পাচ্ছিলোনা কোনো দলই। পরে খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। কিন্তু সেই সময়ও গড়িয়ে যায় অনেকট। স্টেডিয়াম ও টেলিভিশনের সামনে বসে থাকা দর্শক তখন টাইব্রেকারের প্রহর গুনছেন। কিন্তু হঠাৎ করে নড়ে উঠলো ফুটবিশ্ব। 

মাঝমাঠ থেকে থ্রু বল পাঠিয়েছিলেন জিওভানি লো সেলসো। বদলি নামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় লাউতারো মার্টিনেজকে। সেখান থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ। 

ইউরোর র্কীতিতে ভাগ বসালো ল্যাটিন

টানা তিনটি আন্তর্জাতিক ট্রফি জিতে বিরল এক রেকর্ড গড়ে ছিল স্পেন। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ আর ২০২৪ সালের কোপা আমেরিকা জিতে স্পেনের সেই রেকর্ডে ভাগ বসালো লা আলবিসেলেস্তেরা। 

শেষটা ছবির মতো সুন্দর হলো ডি মারিয়ার

ঘোষণাটা নতুন নয়, আগেরই। অধিনায়ক মেসি বলেছিলেন, ও যেন জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা ফাইনাল খেলতে নামবো। ডি মারিয়াও বলেছিলেন, ওরা আমার জন্যই জিতে চায়।

এর সবকিছুই মিলে গেলে ফাইনালে। জয় দিয়েই শেষ করলেন আনহেল ডি মারিয়া। শেষটা তার জন্য হলো ছবির মতোই সুন্দর। ২০২১ সালে মারাকানায় তার গোল দিয়েই আর্জেন্টিনা শুরু করেছিল শিরোপা জয়ের এক যাত্রা। এরপর থেকে আরও দুই শিরোপা জয়ের সাক্ষী হয়েছেন। ২০২২ সালের ফিনালিসসিমা আর বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন। আজ গোল না পেলেও লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের পাপেট মাস্টার হয়ে ছিলেন ডি মারিয়া। 

এদিকে ফাইনালে ম্যাচ শেষে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ডি মারিয়া। ফাইনালে তিনি গোল না পেলেও আর্জেন্টিনার আক্রমণ ভাগের নেতৃত্ব দিয়ে  লাগার চেষ্টা করে গেছেন। 

কত ডলার পাচ্ছে কোপার চ্যাম্পিয়নরা

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন টুর্নামেন্টে ১৬টি দলকে মোট ৭২ মিলিয়ন ডলার দেবে। যার মধ্যে প্রতিটি দল কেবল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই মিলিয়ন পাবে।

তবে টুর্নামেন্টে চার সেমিফাইনালিস্ট নির্ধারিত না হওয়া পর্যন্ত প্রতি রাউন্ডে দলগুলো এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরস্কারের অর্থও আরও বাড়বে। 

শেষ রাউন্ডের পরাজিতরা তৃতীয় স্থানের জন্য একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচের বিজয়ীরা পাবে পাঁচ মিলিয়ন ডলার এবং পরাজিতরা পাবে চার মিলিয়ন ডলার। 

কোপা আমেরিকা-২০২৪ এ রানার আপের জন্য প্রাইজ মানি থাকছে সাত মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়নরা পাবে ১৬ মিলিয়ন ডলার। এগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অবশ্যই একটি ভালো অংশ নিজ নিজ জাতীয় ফেডারেশনের কোষাগারে যায়।

কোপার ইতিহাস

১৯১৬ সালে যাত্রা শুরু করে কোপা আমেরিকা। ২০২৪ সালের ২০ জুন থেকে ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে এর ৪৮তম আসর অনুষ্ঠিত হলো।

এর মধ্যে আর্জেন্টিনা ১৬ বার, উরুগুয়ে ১৫ বার, ব্রাজিল ৯ বার, প্যারাগুয়ে, চিলি, পেরু দুই বার করে এবং কলম্বিয়া ও বলিভিয়া একবার করে কোপার শিরোপা জেতে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ বার রানার্সআপ হয় আর্জেন্টিনা এবং দ্বিতীয় সর্বোচ্চর তালিকায় রয়েছে ব্রাজিল, ১২ বার। 

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর