মাদ্রিদকে হারিয়ে স্প্যানিস সুপার কাপ জিতলো বার্সা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম

শুরুতেই পিছিয়ে পড়া, ১০ জনের দলে পরিণত হওয়া…কোনো কিছুই যেন বাধা হতে পারে না বার্সেলোনার সামনে। রিয়ালকে পেয়েই বার্সেলোনা জ্বলে উঠে তেলে-বেগুনে। স্প্যানিশ সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে রিয়ালকে বার্সা হারালো ৫-২ গোলে। 

রেয়ালের চোখে মুখে প্রতিশোধের নেশা। ম্যাচের পাঁচ মিনিটেই এমবাপে পেলেন গোলের দেখা। ১৩ বছর আগে বার্সার নব্বই হাজার সমর্থককে যেভাবে সাইলেন্ট করে দিয়ে রোনালদো মেতেছিলেন কালমা সেলিব্রেশনে, সেই দৃশ্য রিক্রেট করে এমবাপেও ফিরিয়ে আনলেন আইকনিক সেলিব্রেশনটা।

ডোন্ট সেলিব্রেট ঠু আর্লি…৯০ মিনিটের খেলায় প্রতি মুহর্তেই থাকে রোমাঞ্চ। ভুলেই গেলো লস ব্লাঙ্কোস। মনে করিয়ে দেয়ার কাজটা করলেন লামিন ইয়ামাল। ফাইনালের আগেই বলেছিলেন, ট্রফি ছাড়া উপায় নাই। ২২ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনলেন এই স্প্যানিয়ার্ড। রেয়ালের দুর্ভাগ্যের শুরুটা এরপরই।  পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লেভানদোভস্কি। ম্যাচে ফেরার বদলে একের পর এক ভুল করে বসে ভিনিসিয়ুসরা। সেই সুযোগে প্রথমার্ধেই চার গোল করে বসে কাতালানরা। ইয়ামাল,লেভার পর রাফিনিয়া আর বালদের গোলে ৪-১ গোলে বিরতিতে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ফিরেই আবারো স্কোরশিটে নাম তোলেন রাফিনিয়া। দিশেহারা রেয়াল মাদ্রিদের ধরে প্রাণ ফেরে বার্সা গোলরক্ষকের ভুলে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন সেজনি। ভাবলো সবাই এই বুঝি শুরু হলো রেয়ালের কামব্যাক মহড়া। রদ্রিগোর গোলে আশার সঞ্চার লস ব্লাঙাকো শিবিরে।

তবে রেয়াল ম্যাজিক ওখানেই শেষ। শেষের প্রায় ৪০ মিনিট বার্সা খেলল ১০ জন নিয়ে। সেই সুযোগটা নিতে পারল না রিয়াল মাদ্রিদ। ম্যাচে হলো না আর কোনো অবিশ্বাস্য প্রত্যাবর্তন। বাকী সময়টা বার্সা ভালোভাবেই সামলে রাখলো নিজেদের রক্ষণ। 

নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ক্লাসিকোয় অন্তত ৪ গোল করে করল সাথে ম্যাচটাও জিতলো বার্সেলোনা। এদিকে, ১৯৬৩ সালে  এল ক্লাসিকোর রেয়াল হজম করলো এত গোল। এই মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম ফাইনালেই শিরোপার স্বাদ পেলেন জার্মান কোচ ফ্লিক। সবমিলিয়ে বার্সার ঘরে সুপার কাপের শিরোপা সংখ্যা ১৫টা।

একাত্তর/এসি
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর