সবাই মিলে আমাকে বলির পাঠা বানাচ্ছে: সালাহ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

ইংলিশ লিগ জায়ান্ট লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা জানিয়েছেন মোহাম্মদ সালাহ। একে তো লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না, শেষ ১০ ম্যাচে দুটিতে জিতেছে দলটি। মৌসুমের এমন বাজে শুরুর পর ক্লাব তার সঙ্গে অন্যায্য আচরণ করছে দাবি করেছেন সালাহ।

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ সম্প্রতি ক্লাবে তার ভূমিকা এবং গণমাধ্যমের সমালোচনা নিয়ে তীব্র হতাশা জানিয়েছেন। ক্লাবের জন্য নিজের অবদান সত্ত্বেও তাকে প্রায়শই সমালোচিত হতে দেখা যায়, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলে জানিয়েছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

সালাহ বলেন, ক্লাবের জন্য আমি যা করেছি, তার পরে সত্যিই আঘাত লাগে। আপনারা কল্পনা করতে পারেন না। বাড়ি থেকে ক্লাবে যাচ্ছেন এবং জানেন না আপনি শুরু থেকে মাঠে নামছেন কি না। তিনি বলেন, মনে হচ্ছে আমাকে একেবারে বলির পাঁঠা বানানো হচ্ছে।

তিনি লিভারপুলের প্রতি নিজের আনুগত্যের কথা তুলে ধরেন এবং সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘারের মতো বিশেষজ্ঞদের কাছ থেকে আসা সমালোচনার ইঙ্গিত দিয়ে বলেন, আমি ক্লাবটিকে খুব ভালোভাবে চিনি, আমি এখানে বহু বছর ধরে আছি। জেমি ক্যারাঘার আমার পেছনে লাগবে, লাগুক। সমস্যা নেই।

সালাহ জোর দিয়ে বলেন, প্রিমিয়ার লীগে আসার পর থেকে তিনি এ প্রজন্মের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন।

সালাহ বলেন, আমি এই ক্লাবে আছি, প্রিমিয়ার লীগে আসার পর থেকে এই প্রজন্মের অন্য যে কারো চেয়ে বেশি গোল করেছি, আমার মনে হয় না কেউ আমার চেয়ে বেশি গোল বা অ্যাসিস্ট করেছে। আমি যদি অন্য কোথাও থাকতাম, তবে সবাই মিডিয়ার কাছে গিয়ে খেলোয়াড়কে রক্ষা করতো।

সমালোচনার ক্ষেত্রে দ্বৈত নীতির উদাহরণ দিতে গিয়ে তিনি টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেনের প্রসঙ্গ টেনে আনেন। সালাহ বলেন, আমি একটি উদাহরণ দিতে পারি? এটা সামান্য বোকামি, কিন্তু আমি দুঃখিত। আমার মনে আছে, কিছুদিন আগে হ্যারি কেন যখন ১০টি ম্যাচে গোল পাচ্ছিল না, তখন মিডিয়ার সবাই বলছিল, ওহ, হ্যারি নিশ্চিত গোল করবেই। কিন্তু যখন সালাহ’র কথা আসে তখন সবাই বলে, তাকে বসানো দরকার।

সালাহর এই মন্তব্যগুলো স্পষ্ট করে দিয়েছে যে ক্লাবের একজন অভিজ্ঞ এবং সফল খেলোয়াড় হওয়া সত্ত্বেও ক্রমাগত সমালোচনা এবং নিজেকে প্রমাণ করার চাপ তাকে কতটা মানসিক আঘাত দিচ্ছে।

এআরএস
সেন্ট জেমস পার্কে রোববার রাতে দুই ক্লাবের কিংবদন্তি প্রয়াত কেভিন কিগানের প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগের আবহ তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের শেষটা হলো ঠিক কিগানেরই সেই অল-আউট অ্যাটাকিং ও শ্বাসরুদ্ধকর...
নতুন মৌসুম শুরুর একদম দোড়গোড়ায় এসে স্প্যানিশ ফুটবলে এক বিশাল ভূকম্পন ঘটাল বার্সেলোনা! ন্যু ক্যাম্প ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে পাড়ি জমালেন বার্সার অন্যতম অভিজ্ঞ ও শীর্ষ তারকা...
ট্রান্সফার উইন্ডোর হাই-ভোল্টেজ নাটকের মাঝেই ইংলিশ ফুটবলে সবচেয়ে বড় ধামাকাটি আসতে যাচ্ছে মাঠের বাইরে থেকে! একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলের প্রায়...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর