সালাহদের হারিয়ে ব্রোঞ্জ জিতল সুপার ইগলস

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

আফ্রিকা কাপ অব নেশনসের তৃতীয় নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে মিশরকে ৪-২ ব্যবধানে হারিয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়ান গোলরক্ষক স্ট্যানলি নোয়াবালি মিশরের মোহামেদ সালাহ ও ওমর মারমুশের করা প্রথম দুটি পেনাল্টি শটই ঠেকিয়ে দিয়ে দলের জয় নিশ্চিত করেন।

নির্ধারিত সময়ে ম্যাচটি গোল শূণ্য ড্র হবার পর সরাসরি টাইব্রেকারে গড়ায়। তৃতীয় স্থান বা ব্রোঞ্জ পদক নির্ধারণী এই ম্যাচে কোনো অতিরিক্ত সময় রাখা হয়নি। গত বুধবার সেমিতে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে যাবার পর এটি ছিল 'সুপার ইগল' খ্যাত নাইজেরিয়ার টানা দ্বিতীয় গোলশূন্য ড্র এবং টাইব্রেকার লড়াই।

ম্যাচের নায়ক গোলরক্ষক নোয়াবালি সালাহর নেয়া জোরালো পেনাল্টি শটটি দুর্দান্তভাবে রুখে দেন। এরপর তিনি নিজের পা ব্যবহার করে মারমুশের নেয়া শটটিও প্রতিহত করেন। পুরো ম্যাচজুড়েই নাইজেরিয়ার ডিফেন্ডাররা মোহামেদ সালাহকে বোতলবন্দী করে রেখেছিলেন, ফলে আফ্রিকা কাপে নিজের গোল সংখ্যা ১১-র বেশি বাড়াতে পারেননি এই মিশরীয় তারকা।

অন্যদিকে, নাইজেরিয়ার তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেন পুরো ম্যাচটি বদলি খেলোয়াড়দের বেঞ্চে বসে কাটান। ধারণা করা হচ্ছে, মরক্কোর বিপক্ষে সেমিতে পাওয়া চোটের কারণে তিনি মাঠে নামতে পারেননি; ওই ম্যাচে পেনাল্টি শ্যুটআউটের ঠিক আগে অতিরিক্ত সময়ে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়েছিল।

গত আসরের ফাইনালে আয়োজক আইভরি কোস্টের কাছে হেরে রানার্স-আপ হওয়া নাইজেরিয়া এবার অন্তত জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পেরেছে। রোববার রাবাতে আসরের ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও সেনেগাল। সেমিতে মানের একমাত্র গোলে মিশরকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে সেনেগাল।

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর