বিশ্বকাপে অস্তিত্বের লড়াইয়ে ইতালি ও ১৬ পরাশক্তি

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

ফিফা বিশ্বকাপ শুরুর ক্ষণ যত ঘনিয়ে আসছে, বিশ্বজুড়ে ফুটবলের উত্তেজনা ততই তুঙ্গে উঠছে। আগামী ১১ জুন মাঠে গড়াবে ফুটবলের এই মহাযজ্ঞ, তবে তার আগে শেষ কয়েকটি টিকিটের জন্য চলছে দেশগুলোর মরণপণ লড়াই। বিশেষ করে ইউরোপীয় অঞ্চলের (উয়েফা) চূড়ান্ত প্লে-অফ এবং ফিফার আন্তঃমহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্ট এখন ফুটবল বিশ্বের মূল আকর্ষণে পরিণত হয়েছে।

আল জাজিরা স্পোর্টসের এক প্রতিবেদনে উয়েফার চূড়ান্ত বাছাইপর্বের সমীকরণগুলো বিশদভাবে উঠে এসেছে।


ইউরোপ থেকে এবারের বিশ্বকাপে মোট ১৬টি দল অংশগ্রহণের সুযোগ পাবে। এর মধ্যে জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো ১২টি দেশ ইতিমধ্যে তাদের স্থান নিশ্চিত করে ফেলেছে। বাকি ৪টি স্থানের জন্য এখনো লড়াইয়ে টিকে আছে ইতালি, নেদারল্যান্ডস, ওয়েলস, ইউক্রেন ও তুরস্কসহ মোট ১৬টি দল। এই ১৬টি দলকে চারটি আলাদা পথে (পাথ এ, বি, সি ও ডি) ভাগ করা হয়েছে। প্রতিটি পথের বিজয়ী দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে।

২৭ মার্চ প্লে-অফের সেমিফাইনাল এবং ৩১ মার্চ ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হবে নক-আউট বা সিঙ্গেল লেগ পদ্ধতির। 'পাথ এ'-তে ইতালির মুখোমুখি হবে উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলস লড়বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।


এই পথের বিজয়ীরা বিশ্বকাপে গ্রুপ বি-তে স্বাগতিক কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গী হবে। একইভাবে অন্য পথগুলোর বিজয়ীরাও বিশ্বকাপের বিভিন্ন গ্রুপে নিজেদের স্থান করে নেবে।

তবে সবার নজর এখন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ওপর। টানা দুইবার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার হ্যাটট্রিক লজ্জার হাত থেকে বাঁচতে মরিয়া আজ্জুরিরা।

ইতালিয়ান ক্লাব ফুটবলের মান নিয়ে মহাদেশজুড়ে চলা সমালোচনার মাঝে জাতীয় দলের এই বাছাইপর্ব এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। ইতালির কোচ জেন্নারো গাত্তুসো অকপটে স্বীকার করেছেন, দলের মধ্যে যে স্নায়ুচাপ কাজ করছে তা অস্বীকার করার উপায় নেই।


উয়েফার এই লড়াই শেষ হওয়ার পরও বিশ্বকাপের চূড়ান্ত লাইনআপ পেতে আরও একটু অপেক্ষা করতে হবে। ফিফার আন্তঃমহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্টের মাধ্যমে শেষ দুটি দল নির্ধারিত হবে। এই ছয় দলের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে জ্যামাইকা, সুরিনাম, ইরাক, ডিআর কঙ্গো, বলিভিয়া এবং নিউ ক্যালেডোনিয়া। সব মিলিয়ে আগামী কয়েক দিন ফুটবল প্রেমীদের জন্য হতে যাচ্ছে এক শ্বাসরুদ্ধকর রোমাঞ্চের সময়।

এআরএস
এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর