তুরস্কের এক রিসোর্টে ইরানি ফুটবল দলের নিভৃত প্রস্তুতি

শুক্রবার প্রীতি ম্যাচে প্রতিপক্ষ নাইজেরিয়া

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম

ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের আবহে আসন্ন ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নিতে বর্তমানে দক্ষিণ তুরস্কে অবস্থান করছে ইরানের পুরুষ ফুটবল দল। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে কঠিন নিরাপত্তা আর মিডিয়ার চোখ এড়িয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ‘টিম মেল্লি’।

ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ার নিকটবর্তী রিসোর্ট এলাকা বেলেকে একটি অনুশীলন সেশন শেষ করেছে ইরানি দল। তবে বিশ্বকাপের আগে খেলোয়াড়দের মনোযোগ যেন বিঘ্নিত না হয়, সেজন্য সংবাদমাধ্যমের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।


ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ গত সপ্তাহে জানিয়েছিলেন, খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে তারা ফিফার সঙ্গে আলোচনা করছেন। ইরানের এই আবেদনে এখন কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি ফিফা।

বিশ্বকাপের মাঠে ইরানকে প্রবল রাজনৈতিক ও সংবাদমাধ্যমের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হতে হবে, এমনটা ধরে নিয়েই বর্তমানে বেশ নিভৃতে নিজেদের গুছিয়ে নিচ্ছে দলটি। বেলেকের অনুশীলনে খেলোয়াড় বা কোচদের সঙ্গে কোনো সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়নি। দলের একজন প্রতিনিধি জানিয়েছেন, স্কোয়াডের সবাই এখন শুধু তাদের আসন্ন ম্যাচগুলোর ওপর মনোনিবেশ করছেন।


আন্তালিয়াতে ইরান দুটি প্রীতি ম্যাচ খেলবে; শুক্রবার নাইজেরিয়ার বিপক্ষে এবং মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে। ম্যাচ দুটি প্রথমে জর্ডানে হওয়ার কথা থাকলেও ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর তা তুরস্কে সরিয়ে আনা হয়। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুশীলনের সময় খেলোয়াড়দের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।

দলে উপস্থিত থাকা ফরোয়ার্ড মেহেদি তারেমিকে নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলার সময় একজন ইসরাইলি প্রতিপক্ষের সঙ্গে জার্সি বদল করে তিনি স্পটলাইটে চলে আসেন। অন্যদিকে, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর স্ট্রাইকার সরদার আজমুনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।


৯১টি আন্তর্জাতিক ম্যাচে ৫৭ গোল করা এই তারকাকে সরকারের প্রতি 'অুগত্যহীনতার' অভিযোগে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর