ফিফার বড় ধামাকা! হলুদ কার্ডের নিয়মে আমূল পরিবর্তন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

আমেরিকা-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য হলুদ কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা- ফিফা। মঙ্গলবার ফিফা কাউন্সিল এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো টুর্নামেন্টে দুইবার হলুদ কার্ডের রেকর্ড ‘মুছে ফেলা’ বা বাতিল করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের ব্যক্তিগত নামের পাশে থাকা একটি হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। এরপর আবার কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর দ্বিতীয়বারের মতো হলুদ কার্ডের রেকর্ড মুছে ফেলা হবে। অর্থাৎ, প্রতি পর্বে একটি করে হলুদ কার্ডের রেকর্ড মুছে ফেলা হবে।

ফিফা জানিয়েছে, যেহেতু ২০২৬ বিশ্বকাপ ৪৮টি দলের অংশগ্রহণে বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড (রাউন্ড অব ৩২) যুক্ত হয়েছে, তাই খেলোয়াড়দের অহেতুক নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে নিয়ম ছিল, শুধুমাত্র কোয়ার্টার ফাইনালের পর কার্ড বাতিল করা হতো, যাতে কেউ সেমিতে কার্ড দেখে ফাইনাল মিস না করেন। কিন্তু এবার অতিরিক্ত ম্যাচের কথা চিন্তা করে গ্রুপ পর্বের পরেই একবার ছাড় দেয়ার সিদ্ধান্ত হলো। খেলোয়াড়দের বেশি সংখ্যক ম্যাচ খেলার বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।

আগের নিয়ম অনুযায়ী, ভিন্ন ভিন্ন দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতো। নতুন এই ‘অ্যামনেস্টি’ বা ক্ষমার কারণে গ্রুপ পর্বে একটি কার্ড পাওয়া খেলোয়াড় নকআউট পর্ব শুরু করবেন একদম ফ্রেশ বা কার্ডহীন অবস্থায়।

একইভাবে রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬ এবং কোয়ার্টার ফাইনালের মধ্যে যদি কেউ একটি হলুদ কার্ড পান, তবে সেমিফাইনালে ওঠার পর তাঁর সেই কার্ডটিও বাতিল হয়ে যাবে। এতে করে সেমিফাইনালে কোনো খেলোয়াড় কার্ড দেখলেও তিনি ফাইনাল খেলার সুযোগ পাবেন।

হলুদ কার্ডের নিয়মের পাশাপাশি ফিফা অংশ নেওয়া ৪৮টি দলের জন্য আর্থিক বরাদ্দ ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। মোট ৮৭১ মিলিয়ন ডলার অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বণ্টন করা হবে, যার ফলে প্রতিটি দেশ কমপক্ষে ১৮ মিলিয়ন ডলার করে পাবে। এর মধ্যে প্রতিটি দলের প্রস্তুতি খরচ ১.৫ মিলিয়ন থেকে বাড়িয়ে ২.৫ মিলিয়ন ডলার করা হয়েছে এবং প্রাথমিক কোয়ালিফিকেশন মানি ৯ মিলিয়ন থেকে বাড়িয়ে ১০ মিলিয়ন ডলার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই বিশ্বযজ্ঞ চলবে। ফিফার এই নতুন সংস্কারের ফলে সমর্থকরা মাঠের লড়াইয়ে তারকা খেলোয়াড়দের হারানো ছাড়াই বিশ্বকাপের পূর্ণ রোমাঞ্চ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরবিএস
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বহু বিতর্কিত ‘বিশ্বকাপ সত্ত্ব বিক্রির পরিকল্পনা’ নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করার কয়েক সপ্তাহের মাথায় চাকরি হারিয়েছেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর