বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

আপডেট : ২৯ মে ২০২৬, ১০:০০ এএম

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি, আর ঠিক এই কাউন্টডাউনের মুখেই ব্রাজিল শিবিরে আছড়ে পড়ল এক ভয়ংকর দুঃসংবাদ! চোট আর নেইমার, ফুটবল বিশ্বের এই চিরন্তন ট্র্যাজিক জুটি আবারও সেলেসাওদের হেক্সা মিশনের সামনে মস্ত বড় এক প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিল।

চোটের কারণে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রের খেলা নিয়ে তৈরি হয়েছে চরম সংশয়। বৃহস্পতিবারের ডাক্তারি পরীক্ষায় ৩৪ বছর বয়সী এই তারকার পায়ের পেশিতে ‘গ্রেড টু’ চোট ধরা পড়েছে, যা সাম্বা ভক্তদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে।

ব্রাজিল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। যার সোজা অর্থ, গ্রুপ পর্বের শুরুতেই নেইমারকে ছাড়া মাঠে নামার এক চরম কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিলকে।


আসন্ন বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে নেইমারকে রাখা না-রাখা নিয়ে ব্রাজিলের হাইপ্রোফাইল নতুন কোচ কার্লো আনচেলত্তির মনে দ্বিধাদ্বন্দ্ব কম ছিল না। এ নিয়ে ফুটবল পাড়ায় চর্চাও হয়েছে দেদারসে। শেষমেশ নেইমারকে দলে রাখলেও প্রথম অনুশীলন পর্বেই তাঁর অনুপস্থিতি রহস্যের জন্ম দেয়। ব্রাজিল ফুটবল ফেডারেশন শুরুতে জানিয়েছিল, রুটিন ডাক্তারি পরীক্ষার জন্য নেইমার অনুশীলনে নেই। কিন্তু তেরেসোপোলিসের এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে এমআরআই করানোর পরেই আসল সত্যটি ফাঁস করেন দলের চিকিৎসক।

ডাক্তার লাসমার বলেন, নেইমার মঙ্গলবার গ্রানজা কোমারিতে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন। এমআরআই স্ক্যানে ওঁর পায়ের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়েছে। তবে আমরা আশা করছি, নিবিড় পুনর্বাসনের মাধ্যমে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি আবার খেলার মাঠে ফিরতে পারবেন।

ক্যারিয়ারের শুরু থেকেই চোট এবং ফিটনেস সমস্যা নেইমারের ফুটবল জীবনের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মাঠের ভেতরের জাদুকরী পারফরম্যান্সের চেয়ে চোটের কারণে তাঁর মাঠের বাইরে থাকার রেকর্ডই বেশি চর্চিত। এবারও তার ব্যতিক্রম হলো না। ডান পায়ের পেশির এই চোটের কারণে গ্রানজা কোমারিতে দলের রুদ্ধদ্বার অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে গ্রানজা কোমারিতে আরও তিনটি প্রস্তুতি সেশন সারবে ব্রাজিল দল। এরপর আগামী রবিবার ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। আর আগামী ৭ জুন মিশরের বিরুদ্ধে হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

নেইমারকে ছাড়াই আনচেলত্তিকে এখন তাঁর তাসের ঘর সাজাতে হবে। ভিনিসিয়ুস-রাফিনিয়াদের কাঁধে ভর করে ব্রাজিল এই ধাক্কা সামলাতে পারে কি না, নাকি নকআউট পর্বের আগে নেইমারের রাজকীয় প্রত্যাবর্তনের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে হয়, সেটাই এখন দেখার বিষয়!

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর