আফ্রিকান পাওয়ারহাউজ সেনেগালের বিশ্বকাপ দল চূড়ান্ত

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

ফিফার বেঁধে দেওয়া ডেডলাইন বা সময়সীমা মেনেই অবশেষে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড লক করেছে আফ্রিকান ফুটবলের অন্যতম পরাশক্তি সেনেগাল। সোমবার দলের হেড কোচ পাপে থিয়াও তাঁর প্রাথমিক ২৮ জনের দল থেকে দুই ডিফেন্ডার মুস্তাফা ম্বো এবং ইলাই কামারাকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছেন। ১০টি আফ্রিকান কোয়ালিফায়ারের মধ্যে সেনেগালের এই তারকাবহুল স্কোয়াডটিকেই সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর বলে মনে করছেন ফুটবল পণ্ডিতেরা।

দল থেকে বাদ পড়া প্যারিস এফসির সেন্টার-হাফ মুস্তাফা ম্বো ও বেলজিয়ামে জন্ম নেওয়া অ্যান্ডারলেখটের ফুলব্যাক ইলাই কামারা দুজনেই গত ২১ মে প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন। গত রোববার শার্লটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে যাওয়া প্রস্তুতি ম্যাচে ম্বো বদলি হিসেবে নেমে নিজের আন্তর্জাতিক অভিষেক করলেও, কামারাকে পুরো ম্যাচ সাইডবেঞ্চেই বসে কাটাতে হয়েছিল। দুর্ভাগ্যবশত, একটি ম্যাচের পরই তাঁদের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেল।

সেনেগালের হেড কোচ পাপে থিয়াও   ছবি: সংগৃহীত
চূড়ান্ত স্কোয়াডে প্রত্যাশিতভাবেই সেনেগালের আক্রমণের মূল সেনাপতি হিসেবে থাকছেন ৩৪ বছর বয়সী আল-নাসর মহাতারকা সাদিও মানে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সেনেগালের দুটি গোলই এসেছিল এই ‘কিং মানে’-র পা থেকে। তাঁর সাথে আক্রমণভাগে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করতে যোগ দেবেন বায়ার্ন মিউনিখের গোলমেশিন নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান এনদিয়ায়ে এবং ক্রিস্টাল প্যালেসের গতিদানব উইঙ্গার ইসমাইলা সার।

তবে সেনেগালের মাঝমাঠের সবচেয়ে বড় চমক, বায়ার্ন মিউনিখের ১৮ বছর বয়সী টিনএজার মিডফিল্ডার বারা সাপোকো এনদিয়ায়ে। গত রবিবার আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেই পুরো ৯০ মিনিট মাঠে দাপট দেখিয়েছেন এই তরুণ।

তাঁর এই লড়াকু ফুটবল মন জয় করে নিয়েছে কোচ পাপে থিয়াও-এর, যার পুরস্কার হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত টিকিটটা পকেটে পুরেছেন তিনি। মাঝমাঠের অন্য অভিজ্ঞ মুখগুলোর মধ্যে থাকছেন ইদ্রিসা গানা গেয়ে ও পাপে মাতার সার। এছাড়া গোলপোস্টের নিচে অভিজ্ঞ এদুয়ার্দ মেন্দিতো আছেনই।

ডিফেন্ডার মুস্তাফা ম্বো বাদ দেয়াকে বিষ্মিত হয়েছেন সেনেগালের সমর্থকরা    ছবি: সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ ‘আই’-তে থাকা সেনেগাল আগামী ১৬ জুন নিউ জার্সির মাঠে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে ২০০২ সালের ঐতিহাসিক বিশ্বকাপে, যেখানে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল এই সেনেগালই।

ফরাসিদের সাথে প্রথম যুদ্ধের পর ২২ জুন একই ভেন্যুতে নরওয়ে এবং ২৬ জুন টরন্টোতে ইরাকের মুখোমুখি হবে সাদিও মানের দল। ফরাসি বধের সেই পুরোনো ইতিহাস কি আবারও আমেরিকার মাটিতে ফিরিয়ে আনতে পারবে আফ্রিকার এই সিংহের দল? সেনেগাল ভক্তদের হুঙ্কার কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে!

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর