মেসি ছাড়াই ‘ডাবল নাইন’ বিস্ফোরণের ছক স্কোলানির!

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

গ্রুপ পর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতিমধ্যেই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে রোববার সকাল ৮টায় ডালাসের মাঠে জে-গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে একাদশ নিয়ে এক ধোঁয়াশা বজায় রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

ডালাসে রওনা দেওয়ার আগে কম্পাস মিনারেল সেন্টারে সেট-পিস নিয়ে নিবিড় অনুশীলন করালেও স্কালোনি জানিয়েছেন, ম্যাচের ঠিক আগ মুহূর্তেই তিনি চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন। তবে একটি বড় ধামাকা তিনি নিশ্চিত করেছেন, লিওনেল মেসি আজ শুরুর একাদশে থাকছেন না, খেলবেন বেঞ্চ থেকে!

মেসিকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণভাগ এ ম্যাচে সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে যাচ্ছে। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেসের ‘ডাবল নাইন’ জুটিকে একসাথে মাঠে নামানো! লিওনেল স্কালোনির দীর্ঘ ডাগআউট ক্যারিয়ারে এই দুই জাত স্ট্রাইকারকে একসাথে শুরুর একাদশে খেলানোর ঘটনা ঘটেছে মাত্র ৭ বার।

Argentina 02
কাকতালীয়ভাবে, এই দুই ফরোয়ার্ড যখনই একসাথে খেলেছেন, তখনই মেসি স্কোয়াডের বাইরে ছিলেন। সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে মিয়ামিতে ভেনিজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে লিও বক্সে বসে খেলা দেখার সময় এই জুটি একসাথে খেলেছিল। জর্ডানের বিপক্ষে এই দুই গোলমেশিনের রসায়ন পরখ করে নকআউটের এক নতুন অস্ত্র তৈরি করতে চান স্কালোনি।

মেসি না থাকলেও আর্জেন্টিনার শুরুর একাদশে তিন অভিজ্ঞ তারকার থাকা একদম নিশ্চিত করেছেন কোচ। তারা হলেন, গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস, লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো এবং সেন্ট্রাল মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

ডান হাতের অনামিকা আঙুলের হাড় ভাঙার চোট কাটিয়ে ফেরা ‘বাজপাখি’ দিবুর আত্মবিশ্বাস ও ম্যাচের ছন্দ ফিরে পাওয়ার জন্য মাঠে থাকাটা অত্যন্ত জরুরি। আর, তাগলিয়াফিকো প্রীতি ম্যাচে পেশির সামান্য চোটে পড়া এই ডিফেন্ডারও আজ ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে মাঠে নামবেন।

বোকো জুনিয়র্সের হয়ে গত ২৮ মে কোপা লিবার্তোদোরেসে খেলার সময় চোটে পড়েছিলেন পারেদেস। দীর্ঘ এক মাস পর মাঠে ফিরছেন। তবে পারেদেসের জন্য বড় ঝুঁকি হলো, তাঁর নামের পাশে একটি হলুদ কার্ড আছে, আরেকটি কার্ড দেখলেই নকআউটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিষিদ্ধ হতে হবে তাঁকে। তা সত্ত্বেও স্কালোনি তাঁর এই ভরসার সেনানিকে ম্যাচের ছন্দে ফেরাতে মাঠে নামাচ্ছেন।


আর্জেন্টিনার রক্ষণভাগে এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলতে পারে। রাইট-ব্যাকে গনসালো মন্তিয়েলের সাথে লড়াইয়ে আছেন হুলিয়ানো সিমেওনে। ওতামেন্দি ও তাগলিয়াফিকো নিশ্চিত হলেও ওতামেন্দির পার্টনার হিসেবে মার্কোস সেনেসি নাকি লিসান্দ্রো মার্তিনেস খেলবেন, তা এখনো রহস্য।

তবে মাঝমাঠে স্কালোনি ফিরিয়ে আনছেন তাঁর কোচিং ক্যারিয়ারের শুরুর দিকের সেই বিখ্যাত তিন তুরুপের তাস, এক্সেকুয়েল পালাসিওস, লেয়ান্দ্রো পারেদেস এবং জিও লো চেলসোকে। আর, তাদের ঠিক সামনে প্রথাগত প্লে-মেকার বা ‘নাম্বার টেন’ পজিশনে অভিষেক হতে যাচ্ছে তরুণ তুর্কি নিকো পাজের!

দলের নিয়মিত তারকাদের বিশ্রাম দিলেও একমাত্র রোমেরো চোটের কারণে পুরোপুরি স্কোয়াডের বাইরে থাকছেন। ডান হাঁটুর চোট থেকে সেরে ওঠা এই ডিফেন্ডার গতকাল মাঠে হালকা অনুশীলন করেছেন, যা আর্জেন্টিনার জন্য দারুণ এক সুখবর।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: দিবু মার্তিনেস; গনসালো মন্তিয়েল অথবা হুলিয়ানো সিমেওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি অথবা লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো; এক্সেকুয়েল পালাসিওস, লেয়ান্দ্রো পারেদেস, জিও লো চেলসো; নিকো পাজ; লাউতারো মার্তিনেস এবং হুলিয়ান আলভারেজ।

একাত্তর/এআরএস
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর