এক ঘন্টা পিছিয়ে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচও!

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:১০ এএম

মাঠে ফুটবল যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রকৃতি যেন নিজের খেলা দেখাতে শুরু করেছে! ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ১৬ বা নকআউট পর্ব মাঠে গড়ানোর আগেই আমেরিকা, কানাডা এবং মেক্সিকো জুড়ে শুরু হয়েছে আবহাওয়ার চরম তাণ্ডব।

তীব্র দাবদাহ আর বজ্রঝড়ের সতর্কবার্তায় টুর্নামেন্টের খোলনলচেই বদলে যাওয়ার উপক্রম। আর এই আবহাওয়া বিভ্রাটের সরাসরি কোপ পড়েছে ফুটবল দুনিয়ার দুই পরাশক্তি, ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচের ওপর। শেষ মুহূর্তের ফুটবলারদের কপালে এখন চিন্তার ভাঁজ, আর ফিফা কর্তাদের ঘুম ওড়ার জোগাড়!

সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড বনাম স্বাগতিক মেক্সিকোর মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি। মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬টায় (ব্রাসিলিয়া সময় রাত ৯টা) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে ধেয়ে আসছে ভয়াবহ বজ্রঝড় ও মুষলধারে বৃষ্টি।

এই বিপর্যয় এড়াতে ফিফা ম্যাচটিকে পুরো ছয় ঘণ্টা এগিয়ে এনে স্থানীয় সময় দুপুর ১২টায় (ব্রাসিলিয়া সময় দুপুর ৩টা) নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মেঘ এড়াতে গিয়ে ইংল্যান্ড কোচ টমাস টুখেল পড়েছেন জ্বলন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে!

দুপুরের কড়া রোদে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে সমুদ্রপৃষ্ঠ থেকে মেক্সিকো সিটির অতিরিক্ত উচ্চতা, ইংলিশ ফুটবলারদের জন্য রীতিমতো নরক যন্ত্রণায় রূপ নিতে যাচ্ছে। ওদিকে নিজেদের চেনা কন্ডিশনে ঘরের মাঠে গত ৮৯ ম্যাচের মধ্যে মাত্র ২টি হারা মেক্সিকানরা এখন থেকেই উল্লাসে জিব চাটতে শুরু করেছে।

মেক্সিকোর ঝড়-বৃষ্টির রেশ কাটতে না কাটতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচটির ওপরও কোপ পড়েছে। ব্রাজিলিয়ান সাংবাদিক রাইসা সিম্পলিসিওর দেয়া তথ্য মতে, ব্রাজিলের সময় বিকেল ৫টার ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ২টার পরিবর্তে রাত ৩টা) করা হতে পারে।

তবে মেক্সিকোর মতো এখানে সমস্যা বৃষ্টি নয়, সমস্যা হলো নিউ ইয়র্ক ও নিউ জার্সির রেকর্ড ভাঙা গরম! আগামী রোববার এখানকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। এর আগে গ্রুপ পর্বে ফিলাডেলফিয়াতে ফ্রান্স বনাম ইরাকের ম্যাচটি প্রচণ্ড গরম আর বজ্রপাতের কারণে দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। ফিফা সেই একই ভুলের পুনরাবৃত্তি নিউ জার্সিতে করতে চায় না।

তাছাড়া ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচটি এগিয়ে আনার কারণে সেটি যদি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ায়, তবে ব্রাজিলের ম্যাচ শুরু হওয়ার সময়ের সাথে সেটি ওভারল্যাপ বা জটলা পাকিয়ে যেতে পারে। সেই সম্প্রচার জটিলতা এড়াতেও সেলেসাওদের ম্যাচ পেছানো প্রায় নিশ্চিত।

আবহাওয়ার এই খামখেয়ালিপনায় পুরো নকআউট পর্বের সূচি যখন সুতোয় ঝুলছে, তখন ফিফা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চূড়ান্ত বিবৃতি দেয়নি। তবে পর্দার আড়ালে যে তোড়জোড় চলছে, তা স্পষ্ট।

রোববারের এই রোমাঞ্চকর লড়াইয়ে একদিকে নেইমার-রাফিনহাদের ব্রাজিলের মিশন হেক্সার পথে নরওয়েকে গুঁড়িয়ে দেয়া, অন্যদিকে টুখেলের থ্রি লায়ন্সের মেক্সিকান দুর্গ জয়। তবে মাঠের প্রতিপক্ষকে বধ করার আগে এই দুই পরাশক্তিকে এখন লড়াই করতে হচ্ছে প্রকৃতির রুদ্ররূপের সাথে।

রোববারের এই ‘হট অ্যান্ড স্পাইসি’ ফুটবল যুদ্ধ শেষ পর্যন্ত জল-ঝড় নাকি রোদের পুড়ুনিতে গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়!

একাত্তর/এআরএস
বয়সটা ৩৯, ক্যারিয়ারের শেষ বসন্ত, যেখানে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে আরাম কেদারায় বসেন, সেখানে লিওনেল মেসি যেন আরও বেশি ক্ষুধার্ত, আরও বেশি বিধ্বংসী! ২০২৬ বিশ্বকাপে শুক্রবার রাতে কেপ ভার্দের...
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে এর আগে কখনোই জয়ের স্বাদ পায়নি মিশর। কিন্তু শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন ইতিহাস লেখার জন্যই মাঠে নেমেছিল ‘ফারাও’রা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে...
ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মাঝে এবার নতুন শঙ্কা তৈরি হয়েছে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচকে ঘিরে। জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার ঝুঁকির কারণে রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টা)...
বিশ্বকাপের ঝকঝকে মঞ্চ, চারদিকে তারকার ছড়াছড়ি, এমন পরিবেশে একজন তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের জন্য বেঞ্চে বসে থাকাটা নিশ্চয়ই সহজ নয়। কিন্তু ব্রাজিলের বিস্ময় বালক এনদ্রিক যেন একেবারেই অন্য ধাতুতে গড়া।...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর