এমবাপের পেনাল্টি মিসের পর পাশে দাঁড়ালেন হালান্ড

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম

ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই তো জমে ক্ষীর, তবে তার চেয়েও বেশি জমজমাট হয়ে উঠেছে মাঠের বাইরের তারকাদের ‘সোশ্যাল মিডিয়া’ খোঁচাখুঁচি! গত বৃহস্পতিবার ফ্রান্স বনাম মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিলিয়ান এমবাপের সেই বহুল আলোচিত পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুলেছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। টেলিভিশন পর্দায় চোখ রাখা এই ভাইকিং তারকা সরাসরি দাবি করেছেন, এমবাপেকে শট নেয়ার আগে বড্ড বেশি সময় দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ম্যাচের ২০তম মিনিটে এমবাপ্পে পেনাল্টি আদায় করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দীর্ঘ নাটকের কারণে তাঁকে লাইনের ওপর তিন মিনিটেরও বেশি সময় ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পরবর্তীতে তাঁর নেয়া দুর্বল শটটি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো অনায়াসে আটকে দিলে ফরাসি শিবিরে হাহাকার নেমে আসে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও ম্যাচ শেষে বলেছিলেন, এই অনাকাঙ্ক্ষিত বিলম্বই এমবাপ্পের মনোযোগ নষ্ট করেছে।


আর দেশমের এই সুরে সুর মিলিয়েই নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড তাঁর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এমবাপের পেনাল্টি মিসের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে বেশ রসিয়ে লিখেছেন, একটা পেনাল্টি শট নেওয়ার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করা বড্ড বেশি দীর্ঘ সময়!

পেনাল্টি মিসের ধাক্কা সামলে অবশ্য ম্যাচের ৬০ মিনিটে এক জাদুকরী গোল এবং পরবর্তীতে উসমান দেম্বেলেকে দিয়ে আরেকটি গোল করিয়ে ফ্রান্সের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেছিলেন ফরাসি অধিনায়ক। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের ৮ম গোল পুঁজিতে নিয়ে লিওনেল মেসির সাথে যৌথভাবে গোল্ডেন বুটের শীর্ষস্থানে বসেছেন রিয়াল মাদ্রিদ মহাতারকা এমবাপে, যা হালান্ডের চেয়ে ঠিক একটি গোল বেশি।

ম্যাচ শেষে ফরাসি সংবাদমাধ্যম লাক্যুইপের কাছে নিজের পেনাল্টি মিসের ইনসাইড স্টোরি অকপটে স্বীকার করে এমবাপে বলেন, আমি শটটি সত্যিই খুব বাজেভাবে নিয়েছিলাম। কিন্তু ভিডিও রিভিউয়ের কারণে মাঠের ভেতর তখন এত বড় কনফিউশন তৈরি হয়েছিল যে মনোযোগ ধরে রাখা কঠিন ছিল। আমি ওসমানের (দেম্বেলে) সাথে ওয়ান-টু খেলে বল নিয়ে যখন প্রস্তুত হচ্ছিলাম, ঠিক তখনই আমাকে বলা হলো, কোনো পেনাল্টি নাও হতে পারে এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ব্যাস, আমি আমার পুরো ফোকাস হারিয়ে ফেললাম।


এমবাপে আরও যোগ করেন, পেনাল্টি নেওয়ার আগে মানসিকভাবে শক্ত থাকার জন্য তিনি মাথায় অনেক রকম পরিস্থিতির ছক কষে রাখেন, কিন্তু রেফারির এমন দোলাচল আর পেনাল্টির লাইনে দাঁড়িয়ে আইনি লড়াই দেখার মতো অদ্ভুত অভিজ্ঞতা তাঁর ক্যারিয়ারে আগে কখনো হয়নি। তবে এই ‘পোস্টার বয়’ দমে যাওয়ার পাত্র নন, সোজা জানিয়ে দিয়েছেন, পরের বার এমন পরিস্থিতি হলে আমি নিজেকে মানিয়ে নেব। সেমিফাইনালের মেগা ম্যাচে নামার আগে হালান্ডের এই সহমর্মিতা মেশানো খোঁচা এমবাপ্পেকে কতটা তাতিয়ে দেয়, সেটাই এখন দেখার বিষয়!

তথ্যসূত্র: ইএসপিএন

একাত্তর/এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর