ব্যালন ডি’অরের লড়াইয়ে রদ্রির রাজকীয় থাবা!

আলোচনায় মেসি-ইয়ামাল

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ এএম

বিশ্বকাপ শুরুর আগে ব্যালন ডি’অরের আলোচনাটা যাদের ঘিরে ঘুরপাক খাচ্ছিলো- হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে আর লামিন ইয়ামাল, তাদের সবাইকে এক ঝটকায় পেছনে ফেলে এখন স্পটলাইটের একেবারে কেন্দ্রে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি! স্পেনের বিশ্বজয়ের পর আর গোল্ডেন বল হাতে নেওয়ার পর ২০২৬ সালের ব্যালন ডি’অরের পাওয়ার র‍্যাংকিংয়ে এমন এক ওলটপালট ঘটেছে, যা বিশ্ব ফুটবলের বাঘা বাঘা তারকাদের রাতের ঘুম কেড়ে নেয়ার জন্য যথেষ্ট।

বিশ্বকাপে ৮টি ম্যাচে রদ্রি মোট ১২২২টি 'লাইন-ব্রেকিং' পাস দিয়েছেন, যা ২০১০ সালে সাবি আলোনসোর পর কোনো বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। ২০২৪ সালের ব্যালন ডি’অর, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো এবং এবার বিশ্বকাপ, এই চারটির সব কটি ট্রফি জেতার বিরল ও অভিজাত রেকর্ডে বিশ্বের মাত্র চারজন ফুটবলারের ক্লাবে প্রবেশ করলেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসতে যাওয়া ৭০তম ব্যালন ডি’অর অনুষ্ঠানে তাই তাঁর হাতেই আবারও সোনার বলটি দেখার সম্ভাবনা প্রবল।


কেইন ও এমবাপের হতাশার গল্প:
মৌসুম জুড়ে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করে ট্রফি ডাবল জিতে ব্যালনের সবচেয়ে বড় দাবিদার হয়েই বিশ্বকাপে এসেছিলেন হ্যারি কেইন। কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ইংল্যান্ড বিদায় নেওয়ার পর তাঁর রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৬টি গোল করলেও ফাইনালের মঞ্চ না পাওয়া এবং ইউরোপীয় কোনো ট্রফি না থাকাটা কেইনের সব সমীকরণ এলোমেলো করে দিয়েছে।

অন্যদিকে, গোল্ডেন বুট জিতে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়লেও কিলিয়ান এমবাপ্পের কপাল খোলেনি। ফ্রান্স ফাইনাল পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হওয়া এবং রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফিহীন এক মরশুম কাটানোটা তাঁর ব্যালন ডি’অর জয়ের স্বপ্নকে ধূসর করে দিয়েছে।


ইয়ামাল ও মেসির চমক:
মাত্র ১৯ বছর বয়সে ইউরো ও বিশ্বকাপ ফাইনাল খেলে দুইটিতেই ট্রফি ছোঁয়ার অভাবনীয় কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল। আসরে তাঁর গোল সংখ্যা মাত্র ১ হলেও সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি আদায় এবং ফাইনালে ইংল্যান্ড ডিফেন্স দুমড়ে-মুচড়ে দেওয়ায় তাঁর ভূমিকা ছিল মূল চালিকাশক্তি। বার্সেলোনাকে লা লিগা জেতানোর পথে ২৮টি গোলে সরাসরি অবদান রাখা এই তরুণ এখনও ব্যালনের শক্ত দৌড়ে আছেন।

আর জীবনের ৩৯তম বর্ষে পা দেওয়া লিওনেল মেসি যেন বয়সকে শুধু বুড়ো আঙুলই দেখিয়েছেন! আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করে টানা পাঁচ ম্যাচে গোল করার অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখান তিনি। যদিও ফ্রান্সের হয়ে স্থান নির্ধারণী ম্যাচে সুযোগ কাজে লাগিয়ে এমবাপে গোল্ডেন বুট ছিনিয়ে নেন, তবুও মেসির এমন জাদুকরী পারফরম্যান্স প্রমাণ করে, সিংহের রাজত্ব এখনও পুরোপুরি শেষ হয়নি!

তথ্যসূত্র: স্পোর্টস ইলাস্ট্রেটেড

এআরএস
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর